দাপুটে জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শিরোপা নেপালের

রায়হান মাহমুদ
২২ জানুয়ারি ২০১৬, ১৯:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২০:২৮


তুখোড় টিমওয়ার্ক ও অদম্য স্পৃহায় ৩-০ গোলে বাহরাইনকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জিতে নিয়েছে নেপাল।  সর্বশেষ  ১৯৯৩ সালে ঢাকায় তারা জিতেছিল আন্তর্জাতিক ফুটবল শিরোপা।  প্রায় দুই যুগ শিরোপা খরার পর আবার ঢাকাতেই কোনও আন্তর্জাতিক শিরোপা জিতল নেপাল।  প্রধানমন্ত্রীর সঙ্গে শিরোপা জয়ী নেপাল
এদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার পাঁচ মিনিটেই এগিয়ে যায় নেপাল। ডান প্রান্ত থেকে মাপা ক্রস করেছিলেন অধিনায়ক বিরাজ মহার্জন। বক্সের ডান প্রান্ত থেকে কোনাকুনি হেড করেন মিডফিল্ডার অঞ্জন বিসতা। বাহরাইন গোলরক্ষক মাহবুব আল দোসারি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল ফিস্ট করেন। কিন্তু তা এসে পড়ে একা দাঁড়িয়ে থাকা নেপালি ফরোয়ার্ড বিমল মারতে মাগারের পায়ে। বাম পায়ের আলতো ছোঁয়ায় জালে বল জড়িয়ে দেন নেপালের এই উঠতি তারকা।
তবে, দমে যায়নি বাহরাইন। তারা মরিয়া হয়ে আক্রমণ চালান সমতা আনার লক্ষ্যে। মাঝমাঠে মোহাম্মদ আলি নারের নেতৃত্বে এগিয়ে চলে বাহরাইন। নেপাল তখন নিজের রক্ষণভাগ সুদৃঢ় রাখে। বাহরাইনি ফরোয়ার্ডরা মুক্ত স্থান খুব একটা পাননি। তবে, ২৪ মিনিটে গোলের কাছাকাছি চলে এসেছিল বাহরাইন। আরি নারের ফ্রি কিক গোলপোস্টে লেগে প্রতিহত হলে তাতে আবার লব করেন তিনি। ডিফেন্ডার আবদুল রাহমান আবদুল্লাহ তাতে যে প্লেসিং শট নেয়েছিলেন তা পাঞ্চ করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেপালি গোলকিপার। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা মাথা গরম করে খেললে ছন্দপতন ঘটে। তাই প্রথমার্ধের শেষ পর্যন্ত  স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসেনি। দাপুটে জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শিরোপা নেপালের
দ্বিতীয়ার্ধে আবার বাহরাইনের রক্ষণে হানা দেয় নেপাল। ৫২ মিনিটে বিমল ঘারতি মাগার আবারও তার ট্রেডমার্ক বাম টাচলাইন ঘেঁষা দৌড়ে ভেদ করেন বাহরাইনি ডিফেন্স। সুন্দর এক থ্রু পাসে বল ফ্রি করে দেন নবযুগ শ্রেষ্ঠাকে। সময় নিয়ে মারলেও ডান পায়ের শটটি সাইড পোস্টের বাইরে চলে যায়। খেলার ৫৫ মিনিটে দলকে বাঁচিয়ে দেন নেপালের গোলরক্ষক বিকাশ কুঠু। বাহরাইনি অধিনায়ক আবদেল আজিজ আল রাহমান সর্বশক্তি প্রয়োগ করেছিলেন বক্সের ওপর থেকে নেওয়া একটি বাম পায়ের শটে। বিকাশ কুঠু পুরো শরীর বাতাসে ভাসিয়ে বল ফিস্ট করেন। হাঁফ ছেড়ে বাঁচে নেপাল। তবে ৬২ মিনিটে হেমান গুরুঙের বাম পায়ের প্লেসিং শট সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে না গেলে জয় সেখানেই নিশ্চিত হতো নেপালের।  দাপুটে জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শিরোপা নেপালের

খেলার ৮২ মিনিটে মারামারির কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাহরাইন মিডফিল্ডার আহমেদ আলখুয়ানিু ও নেপাল মিডফিল্ডার সুমন লামা। নেপালের অদম্য জয়ের স্পৃহা এরপর গড়ে দেয় ব্যবধান। ৮২ মিনিটে অঞ্জন বিসতার কাট ব্যাকে ফ্লিক করে দ্বিতীয় গোলটি করেন বিশাল রায়। অর খেলার শেষ মিনিটে বিমল ঘারতি মাগারের ক্রসে হেড করে তৃতীয় গোল করেন নবযুগ শ্রেষ্ঠা। দুর হয় নেপালের ২৩ বছরের শিরোপা খরা। খেলার ৯২ মিনিটে মাথা গরম দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাহরাইন অধিনায়ক আবদেল আজিজ। দাপুটে জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শিরোপা নেপালের

 

ছবি : সাজ্জাদ হোসেন




/এমআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী