ভুটানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:২২

আগের ম্যাচে নেপালের বিপক্ষে আধিপত্য রেখে খেলেও গোল পায়নি বাংলাদেশ। তবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ খুঁজে পেয়েছে লাল-সবুজ দল। সোমবার ভুটানকে ভাসিয়েছে গোলবন্যায়। তহুরা-শাহেদা-ঋতুপর্ণাদের নৈপুণ্যে ৬-০ গোলে প্রথম জয় পেয়েছে স্বাগতিকরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ছিল বাংলাদেশের দাপট। হাইলাইন ডিফেন্স ধরে খেলে আক্রমণ শানিয়েছে একের পর এক। অথচ ম্যাচ দেখে বোঝার উপায় নেই আগের ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া দল এই ভুটান!

স্বাগতিকদের দাপটের মুখে মাঝে মধ্যে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাতে সুফল মেলেনি। ম্যাচ শুরুর ২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ।

বক্সের ভেতরে ডিফেন্ডার রিজিন ওয়াংমো ক্লিয়ার করতে গেলে বল তহুরা খাতুনের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। স্বাগতিকরা গোল ব্যবধান বাড়াতে মরিয়া ছিল ঠিকই, কিন্তু দ্বিতীয় গোল এসেছে বিরতির ঠিক ৫ মিনিট আগে। ৪০ মিনিটে মারিয়া মান্দার পাসে বক্সে ঢুকে শাহেদা আক্তার রিপা কোনাকুনি শটে জাল কাঁপিয়েছেন। যোগ করা সময়ে শাহেদা আক্তার রিপার ডান প্রান্তের ক্রস থেকে তহুরা খাতুনের হেডে স্কোরলাইন ৩-০ হতেও সময় লাগেনি।

বিরতির পরও আধিপত্য ধরে খেলতে থাকে বাংলাদেশ। তাতে সুফলও মেলে ৪৭ মিনিটে। বক্সের বাইরে থেকে শাহেদা আক্তার রিপার জোরালো শট গোলকিপার কর্মা ইয়োদেনের হাত ফসকে জড়িয়ে যায় জালে।

৬৭ মিনিটে মারিয়া মান্দার ফ্রি-কিক গোলকিপার হাত উঁচিয়ে প্রতিহত করলেও দু’মিনিট পর শেষ রক্ষা হয়নি। ৬৯ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৫-০। ঋতুপর্ণা চাকমা বক্সের ভিতরে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপালে ভুটান কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।

যোগ করা সময়ে অধিনায়ক মারিয়া মান্দা জটলা থেকে গোল করলে ভুটানকে বড় ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

রাউন্ড রবিন লিগ পর্বে আগামী ১৭ ডিসেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের