ফাইনালে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে পাচ্ছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫:১৩

স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধের পর আর খেলতে পারেননি আবাহনী লিমিটেডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন। সেনাবাহিনীর বিপক্ষে পেশীতে চোট পাওয়ায় ৩১ বছর বয়সী ফুটবলারকে উঠিয়ে নেওয়া হয়েছিল। যে কারণে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে তার সেমিফাইনালেও খেলা হয়নি। তবে আশার কথা, ফাইনালে দোরিয়েন্তনকে আগামী ১৮ ডিসেম্বর বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে দেখা যাবে।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বিষয়টি নিশ্চিত করেছেন।  সেমিফাইনাল ম্যাচ শেষে বলেছেন, ‘সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। দোরিয়েন্তনকে প্রয়োজনে খেলানো যেতো। আশা করছি, ফাইনালের আগে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ম্যাচের শুরু থেকে হয়তো ওকে দেখা যাবে।’

গ্রুপ পর্বে রহমতগঞ্জের বিপক্ষে দুই গোল করা দোরিয়েন্তন নিজেও ফাইনাল খেলতে আশাবাদী। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফাইনাল খেলবো আমি। ট্রফির জন্য লড়াই করবো।’

এদিকে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেরনান্দেস চোট পেয়েছেন। এর ফলে আবাহনীর বিপক্ষে তার মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে।

/টিএে/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের