যুক্তরাষ্ট্রের সকার লিগে প্রবাসী বাংলাদেশিদের ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪

দেশ গঠনে প্রবাসীরা নানা ভূমিকা রেখে চলেছেন। খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। এই যেমন ডেনমার্ক থেকে এসে জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জামাল ভূঁইয়া। এছাড়া দেশের বাইরে বিভিন্ন স্তরে খেলছেন আরও অনেকেই। এর মধ্যে নিউ ইয়র্কভিত্তিক ক্লাব আইসাব এফসির নাম বলতেই হয়। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া সকার (ফুটবল) ক্লাবটি এবার যুক্তরাষ্ট্রের ইউনাইটেড প্রিমিয়ার সকার লিগে তালিকাভুক্ত হয়েছে। যা সেই দেশে চতুর্থ বিভাগের লিগ। আর এই অর্জনের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে খবরটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আসায়।

২০০৯ সালে যাত্রা শুরু আইসাব এফসির। যার পুরো অর্থ আমেরিকান ইয়ুথ এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশি ফুটবল ক্লাব। ১০ জন খেলোয়াড় নিয়ে যাত্রা করে এই ক্লাব এখন ৫০ জনে এসে পৌঁছেছে। নিউ ইয়র্কের প্যারেড গ্রাউন্ডের ৭ ও ৮ নম্বর মাঠটি তাদের হোম গ্রাউন্ড। দীর্ঘদিন ধরেই ক্লাবটি নিউ ইয়র্কসহ বিভিন্ন স্থানে ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে অনেক সাফল্যও পেয়েছে।

নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আগামী বছর নর্থইস্ট কনফারেন্সের আমেরিকান ডিভিশন ২০২২ (ডিভিশন-১) লিগ মৌসুমে খেলবে তারা। প্রবাসীদের নিয়ে গঠিত ক্লাবটি এই অর্জনে বেশ উচ্ছ্বসিত। প্রবাসী বাংলাদেশিরাও আনন্দিত।

এমনিতেই বড় প্রাপ্তি, তার ওপর মহান বিজয় দিবসের আনন্দের মাঝে খবরটি পাওয়ায় উচ্ছ্বাস আরও বেশি। তারই প্রকাশ যেন এই কথায়, ‘এক অদ্ভুত ভালোলাগা ও গৌরবের অহংকার প্রতিটি প্রবাসী বাঙালিকে স্পর্শ করে। আর এই খুশির খবরটি এসেছে বাংলাদেশের বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে। এমন একটি খবর শোনার জন্য এর চেয়ে ভালো দিন বোধহয় আর হতে পারে না।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের