রিয়ালের হতাশার রাত

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ১১:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:৪৩

শীর্ষে থাকলেও সেভিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে রাখার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। তাতো হলোই না, বরং অপ্রত্যাশিত ড্রয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। কাদিজের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল।

পুরো ম্যাচ জুড়ে নিষ্প্রভ রিয়ালকে দেখা গেছে। কাদিজ গোলের উদ্দেশ্যে চারটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি কোনওটি। অথচ গোলের জন্য রিয়াল শট নিয়েছিল ৩৬টি। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্য বরাবর। তার পরেও কাঙ্ক্ষিত গোলের দেখা তারা পায়নি।

সবচেয়ে বেশি হতাশ হওয়ার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। শুরুতে কিছু ঝলক দেখালেও ফলদায়ক কিছু করে দেখাতে পারেননি। শেষ মুহূর্তে গোলের সুযোগ তৈরি করেছিলেন ডেভিদ আলাবা। কিন্তু তার ফ্রি কিক মানব দেয়ালকে পরাস্ত করতে পারেনি। ক্রুসের পরবর্তী ভলিটিও ছিল নির্বিষ!

১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। জিতলে দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে পয়েন্ট ব্যবধান দাঁড়াতো আটে। এখন ৬ পয়েন্টের ব্যবধান রেখে ৩৭ পয়েন্ট নিয়ে দুই রয়েছে সেভিয়া। 

তাদের মতো প্রিমিয়ার লিগে হতাশার রাত কাটিয়েছে লিভারপুলও। টটেনহামের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে।

১৩ মিনিটে স্পারদের লিড এনে দেন হ্যারি কেইন। লিভারপুলও সমতা ফেরায় ৩৫ মিনিটে। জোতার গোলের পর এই অর্ধ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। গোল করেন রবার্টসন। লিভারপুল এই স্কোরলাইন বজায় রেখেই ম্যাচটা শেষ করতে পারতো। কিন্তু ৪ মিনিট বাদে ভুল করে বসেন লিভারপুল গোলকিপার আলিসন। পোস্ট ছেড়ে বল ক্লিয়ার করতে এসেও তা পায়ে লাগাতে পারেননি। সুযোগ পেয়ে গোল করেন সন হিয়ুং মিন।

শেষে হতাশা আরও বাড়ে রবার্টসনের ফাউলের কারণে। যার মাশুল দিতে হয় লিভারপুলকে। ভিডিও রিভিউ দেখে রবার্টসনকে লাল কার্ড দেখালে শেষ দিকে দশ জনের দলে পরিণত হয় রেডরা। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের