জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ সেলিম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১১:০৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২:০০

বেশ কিছু দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ শহীদ উদ্দীন সেলিম। দীর্ঘ দিন রোগভোগের পর বুধবার সকালে চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬৮ বছর বয়সী সাবেক তারকা ফুটবলার।

মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে জানাযা শেষে বনানীর কবর স্থানে শায়িত হবেন প্রচারবিমুখ এই ফুটবলার।

দেশের ফুটবল ইতিহাসে জাতীয় দলের অধিনায়ক ও পরবর্তীতে কোচ হয়েছেন এমন উদাহরণ কমই আছে। শহীদ উদ্দীন সেলিম তেমনই একজন। ১৯৭৫ সালে মারদেকা কাপ দিয়ে জাতীয় দলে তার পদচারণা। এর পর ১৯৮০ সালে কুয়েতে এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে অবসর নিয়ে কোচ হিসেবেও সফল ছিলেন তিনি। ১৯৯১ সাফ গেমস ফুটবলে তার অধীনে খেলেছে বাংলাদেশ। এছাড়া ঘরোয়া ফুটবলে প্রিয় ক্লাব ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ছিলেন টানা দশ বছর। ১৯৯৪ সালে ব্রাদার্সের কোচও হয়েছিলেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী