বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৫:২৭ আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৪৮

জেমি ডে’কে 'ওএসডি' করার পর অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে বাংলাদেশ ফুটবল দলের কাজ চলছিল। অবশেষে পূর্ণ মেয়াদে জামাল ভূঁইয়াদের নতুন কোচ চূড়ান্ত হয়েছে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার হাতে আগামী এক বছরের জন্য জাতীয় দল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় টিমস কমিটি।

আজ (শনিবার) এক সভায় নতুন কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সভা শেষে দুপুরে বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে নতুন স্প্যানিশ কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৭ বছর বয়সী কাবরেরার আগে কোনও জাতীয় দলের কোচ পদে কাজ করার অভিজ্ঞতা নেই। এমনকি কোনও ক্লাব দলের হেড কোচও ছিলেন না! এই অঞ্চলে একসময় শুধু ভারতের আই-লিগের দল স্পোর্টিং দ্য গোয়াতে সহকারী কোচ ছিলেন।

তবে উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে লা লিগার ক্লাব দেপোর্তিভো আলাভেসের একাডেমি কোচ, লা লিগা স্কুল ও বার্সেলোনা ভার্জিনিয়া স্কুল শাখার একাডেমিসহ এই স্তরের অন্য ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

এই মাসের শেষ দিকে ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়া সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি সামনে রেখে ১৫ কিংবা ১৬ জানুয়ারি ঢাকায় আসবেন বাংলাদেশ দলের নতুন কোচ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর