বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর সমর্থকদের শিরোপা উৎসর্গ করলাম: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ২২:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:১৬

তিন বছর পর ফেডারেশন কাপের ট্রফি জিতেছে আবাহনী লিমিটেড। রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে তারা। এমন পারফরম্যান্সের পর দলের সবাই উচ্ছ্বসিত। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ মাঠেই ফাইনাল খেলা দেখেছেন। ম্যাচ শেষে উৎসবে শরিক হয়েছেন প্রথিতযশা এই ক্রীড়া সংগঠকও। দলের এই জয়কে কাজী নাবিল বীর মুক্তিযোদ্ধা ও সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করেছেন।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাত থেকে শিরোপা জয়ের ট্রফি নিয়েছেন আবাহনীর কোচ-খেলোয়াড়রা। এ সময় অন্যদের মাঝে মঞ্চে ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল। মঞ্চ থেকে নেমে এই ক্রীড়া সংগঠক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আবাহনীর ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে, এমন সময়ে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় অত্যন্ত আনন্দবোধ করছি। বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর সমর্থকদের প্রতি এই শিরোপা উৎসর্গ করলাম।’

মৌসুমে দুটি শিরোপা জেতার পর এবার প্রিমিয়ার লিগের শিরোপাও আবাহনী জিততে চাইছে। কাজী নাবিলের প্রত্যাশা, ‘এই সিজনে আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জেতার চেষ্টা করবো। খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কার আছে, সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে। খেলোয়াড়রা যেভাবে খেলে গেছে, আশা করি সামনেও তারা সেভাবে খেলবেন।’

স্বাধীনতা কাপে ট্রফি জেতার জন্য ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবার ফেডারেশন কাপে দ্বিগুণ অর্থ ঘোষণা করা হয়েছে। বিসিবি ও আবাহনীর আরেক পরিচালক কাজী ইনাম আহমেদকে পাশে রেখে কাজী নাবিল খেলোয়াড়দের ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন। আগামী মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর সমর্থকদের শিরোপা উৎসর্গ করলাম: কাজী নাবিল

/টিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী