আবাহনীর সামনে ট্রেবল জয়ের হাতছানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৫:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৬:১৫

এই মৌসুমে দারুণ সময় কাটছে আবাহনীর। স্বাধীনতা কাপের পর ঘরে তুলেছে ফেডারেশন কাপের ট্রফিও। দুটি টুর্নামেন্ট জিতে নেওয়ায় এখন তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি। পাশাপাশি ২০১৮ সালের পর প্রিমিয়ার লিগ জয়ের সুযোগও।

আবাহনী ফেডারেশন কাপ জিতলো মাত্রই। প্রিমিয়ার লিগ শুরু হতে দিন কয়েক এখনও বাকি। তার পরেও সুবর্ণ একটি সুযোগ সামনে আসায় লিগের ট্রফির দিকে চোখ রাখছে পুরো দল। দলের পর্তুগিজ কোচ মারিও লেমসের কথাতেই বুঝতে পারা গেলো, ট্রেবল জিততে তারা কতটা মরিয়া। বাংলা ট্রিবিউনকে আবাহনী কোচ বলেছেন, ‘অবশ্যই এখন আমরা লিগের ট্রফি জন্য ঝাঁপিয়ে পড়বো। মাঠের পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিততে হবে। দলের সবাই উজ্জীবিত আছে। আশা করছি সমর্থকদের মুখে আবারও হাসি ফোটাতে পারবো।’

২০১৭-২০১৮ মৌসুমে আবাহনী সবশেষ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। তাছাড়া পেশাদার লিগে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়নও তারা। কিন্তু মাঝে ব্যর্থ থাকায় আবারও শিরোপার স্বাদ পেতে চান দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু, ‘সবার অক্লান্ত পরিশ্রমে আমরা মৌসুমের প্রথম দুটি শিরোপা জিতেছি। প্রিমিয়ার লিগের জন্যও এখন প্রস্তুতি নিতে হবে। আমরা শিরোপার জন্যই খেলবো।’

দলের অভিজ্ঞ মিডফিল্ডার ইমন মাহমুদও লিগ শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সেটি করতে ধারাবাহিকতা ধরে রাখা যে প্রয়োজন, তার কথাও বলেছেন তিনি, ‘লিগের জন্য প্রস্তুতি নিতে হবে, আমরা আত্মবিশ্বাসী। সবাই পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখাতে পারলে ট্রফি আসবেই।’

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চললেও ফেডারেশন কাপে কঠিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। চোট থাকায় নিয়মিত একাদশের চার ফুটবলার ফাইনালে ছিলেন না। তার পরেও আবাহনী চ্যাম্পিয়ন হতে পেরেছে ভালো ফুটবল খেলে। দলটির গোলকিপার শহীদুল আলম সোহেল এখন এগিয়ে যেতে চাইছেন। ফেডারেশন কাপ জেতার পর বলেছেন, ‘আমার খুব ভালো লাগছে। খুব কঠিন ম্যাচ ছিল। তারপরও ভালো খেলে জিতেছি। এখন লিগকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। সেখানেও ভালো করে ট্রফি জিততে হবে।’

দানিয়েল কলিনদ্রেস-রাফায়েল অগাস্তো-দোরিয়েন্তন-মিলাদ শেখকে নিয়ে আবাহনীর বিদেশি লাইনআপ বেশ ক্ষুরধার। দেশি খেলোয়াড়দের সঙ্গে ওরাও চাইছেন লিগের ট্রফি জিততে। ফেডারেশন কাপে শেষ মুহূর্তে চোটের কারণে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল খেলতে পারেননি। তবে তিনি আশা করছেন আসন্ন লিগে খেলবেন, ‘চোটের সবশেষ কী অবস্থা তা জানতে হবে। দুটি টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এখন সুস্থ হয়ে লিগও খেলতে চাই। সেখানে পারফর্ম করেই দলকে শিরোপা পাইয়ে দিতে চাই।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম