ফিফা থেকে টাকা পাচ্ছেন বাংলাদেশ গোলকিপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৭:১৮আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:১৮

জাতীয় দলে খেলার সময় কোনও খেলোয়াড় চোট পেলে ফিফা থেকে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকে। সেই ধারায় এবার আবাহনী লিমিটেডের গোলকিপার শহিদুল আলম সোহেল ১ লাখ ৪৭ হাজার টাকা পেতে যাচ্ছেন ফিফা থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২০ নভেম্বর বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাই পর্বের সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে চোট পান শহিদুল। পরবর্তীতে ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলে তা মঞ্জুর হয়।

এই অর্থ কয়েকটি ধাপে পাবেন দেশের অভিজ্ঞ গোলকিপার। যা তার ক্লাবের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে।

এর আগে ফিফার এই স্কিমের আওতায় দুই মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও মাশুক মিয়া জনি সাহায্য পেয়েছিলেন। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের সাহায্যের আবেদন ফিফায় প্রক্রিয়াধীন আছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী