কমনওয়েলথ গেমসে যেতে পারলো না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জানুয়ারি ২০২২, ১১:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫:৪৩

কমনওয়েলথ গেমসের মূল পর্বে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই হতো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। কিন্তু আসল লড়াইয়ে নেমে ব্যর্থ হয়েছে মেয়েরা। আগের চার লড়াইয়ের মতো সোমবারও একই প্রতিপক্ষের কাছে হেরেছে ২২ রানে। শ্রীলঙ্কার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৪ রানে থেমেছে বাংলাদেশ। ফলে ২২ রানের জয়ে বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে চলে গেছে লঙ্কান দল।

৫ দলের বাছাই পর্ব থেকে মূল পর্বে সুযোগ পাচ্ছে একটি দল। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও তিনটি ম্যাচ জিতছিল। ফলে দুই দলের আজকের লড়াইটা ছিল অনেকটা ফাইনালের মতো।

সোমবার কুয়ালালামপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ২০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের সাবলীল ভাবে খেলে ৬ উইকেট তারা করে ১৩৬ রান। অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া নিলাক্ষী সিলভা ২৮, আনুশকা সঞ্জিওয়ানি ২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৩৪ রান খরচায় সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া সালমা খাতুন, সুরাইয়া আমিন, রুমানা আহমেদ একটি করে উইকেট নিয়েছেন। 

১৩৭ রানের লক্ষ্যে শুরুতে ওপেনার শারমিন ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ভালো জুটি গড়ে বাংলাদেশ। মুর্শিদা খাতুন ও ফারজানা হক মিলে ৫০ রান যোগ করেন। এরপর মোর্শেদা ৩৬ বলে ৩৬ রান করে ফিরে গেলে ছন্দপতন ঘটে ইনিংসে। শেষ দিকে যথেষ্ট বল না থাকায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামতে হয় নিগার সুলতানার দলকে। ফারজানা হক ৩৯ বলে ৩৩ রানে রান আউটের শিকার হয়েছেন। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

ব্যাট হাতে সর্বোচ্চ রান করা চামারি আতাপাত্তু বোলিংয়েও নিয়েছেন তিনটি উইকেট। ফলে ম্যাচ সেরার পুরস্কারটি জিতেছেন এই অলরাউন্ডার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক