সেই মার্তিনেসের গোলেই ৩ পয়েন্ট আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০

বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনিও। তার পরেও জয় ছিনিয়ে আনতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। যে ধারা বজায় থাকলো কলম্বিয়ার বিপক্ষেও। তাদের ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। তাতে সব মিলে ২৯ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।

আগের ম্যাচে আইসোলেশন পূরণ করলেও করোনা পরীক্ষায় নেগেটিভ হতে পারেননি স্ক্যালোনি। যে কারণে ডাগ আউটে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার। তবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেই ৬টি পরিবর্তন এনেছেন।

কলম্বিয়ার সঙ্গে আগের দুটি ম্যাচে ভালো লড়াই হয়েছিল আর্জেন্টিনার। গত বছর বাছাইয়ের একটি ম্যাচ ড্র হয় ২-২ গোলে। পরেরটি ছিল কোপা আমেরিকার সেমিফাইনালে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে জিতেছে আর্জেন্টিনা। এবার অবশ্য নির্ধারিত সময়েই নিষ্পত্তি হয়েছে ম্যাচ। ঘরের মাঠে ২৯ মিনিটে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস। চিলির বিপক্ষে গত ম্যাচেও জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে।

বক্সের কাছে পুরোপুরি আনমার্কড ছিলেন ইন্টার মিলান স্ট্রাইকার। বক্সে ভাসানো ক্রস দিয়েছিলেন আকুনা। যা পড়েছিল মার্তিনেসের কাছে। কলম্বিয়া গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জাল কাঁপিয়ে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও এই একটি গোলই যথেষ্টা ছিল আর্জেন্টিনার জন্য। তবে দি মারিয়ারও দুটি দারুণ প্রচেষ্টা সেভ করেছেন কলম্বিয়া গোলকিপার। নাহলে ব্যবধান ভিন্ন হলেও হতে পারতো।

খেলায় ফিরতে মরিয়া কলম্বিয়াও ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল দুই অর্ধে। প্রথমার্ধে একটিতে বাধা হয়েছিলেন এমি মার্তিনেস। পরে একটি গোল বাতিল হয়েছে অফসাইডে।  

লাতিন অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা এখনও দুইয়ে অবস্থান করছে। ১৫ ম্যাচে তাদের অর্জন ১৬ পয়েন্ট। কলম্বিয়া ১৬ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে সাতে।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের