মিশরকে হারিয়ে সেনেগালের প্রথম শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩

মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল বলে কথা। সেখানে সাদিও মানেরা এমন কৃতিত্বই দেখালো। যার স্বাদ আগে পায়নি কখনও। আফ্রিকান নেশন্স কাপে প্রথমবার শিরোপা জিতেছে সেনেগাল। টাইব্রেকারে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন মিশরকে হারিয়েছে ৪-২ গোলে।

দুই দলই ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে সাফল্য খরা মেটাতে মাঠে নেমেছিল। মিশর এই টুর্নামেন্টে সর্বশেষ শিরোপা জেতে ২০১০ সালে। আর সেনেগাল দুবার ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেও বঞ্চিত হয়েছে প্রতিটিবার। গতবারও আলজেরিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে। সেই কারণে ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই। ভরপুর ছিল রোমাঞ্চ-উত্তেজনায়। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সেনেগাল। তুলনায় সালাহর মিশর ছিল রক্ষণাত্মক। সাত মিনিটেই সেনেগাল পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু মানের স্পট কিক সেভ করে দলকে রক্ষা করেছেন মিশরের গোলকিপার গাবাস্কি। এই গোলকিপার অতিরিক্ত সময়েও বীরত্ব দেখিয়েছিলেন। তিনটি দারুণ সেভ করে হতাশ করেছেন সেনেগালকে। তবে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে শুটআউটে আর বাধা হতে পারেননি। উইনিং স্পট কিকটা নিয়েছেন সাদিও মানে।

কোচ আলিও সিসের অধীনে বিগত ৩টি বছর আফ্রিকার শীর্ষ র‌্যাঙ্কধারী দল সেনেগাল। ২০০২ সালের ফাইনাল হেরে যাওয়া ম্যাচটার অন্যতম সদস্যও ছিলেন। মিস করেন গুরুত্বপূর্ণ পেনাল্টি। তিন বছর আগে হেরে যাওয়া ফাইনালেও ছিলেন। এবার অবশ্য কোচের ভূমিকায়। তাই এমন মুহূর্তে আবেগ প্রবণ হয়ে পড়া তারই সাজে। সিসে বলেছেন, ‘আমি আজ ভীষণ আবেগ প্রবণ হয়ে যাচ্ছি। কারণ সেনেগালের জনগণ এই ট্রফিটির জন্য ৬০ বছর ধরে অপেক্ষা করছিল।’

সেনগাল সর্বশেষ ২০০২ ও ২০১৯ সালের ফাইনাল খেলেছিল। শেষ পর্যন্ত সফল হতে পারায় শিষ্যদের প্রশংসায় ভাসালেন সেনেগাল কোচ, ‘আজকের ম্যাচে এটাই প্রমাণিত, যদি কেউ কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় করে। তাহলে তার ইচ্ছা অবশ্যই পূরণ হবে।’  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী