ব্রাজিলিয়ান কোচের বকেয়া না দিলে বিপদ বাড়বে, আরামবাগকে ফিফার ‘হুমকি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫

আরামবাগ ক্রীড়া সংঘ প্রিমিয়ার ফুটবল লিগ থেকে অবনমিত হয়েছে। এছাড়া পাতানো ম্যাচ কাণ্ডে বড় শাস্তি পেয়েছে তারা। নতুন করে আরও শাস্তি পেতে পারে ক্লাবটি। ব্রাজিলিয়ান কোচ দগলাস সিলভা দো সান্তোসের বকেয়া পারিশ্রমিক দেওয়ার নির্দেশনা দিয়েছে ফিফা। বকেয়া পরিশোধ না করলে আরও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আরামবাগকে।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যকে বিদায় করে দিয়ে ব্রাজিলিয়ান দগলাস সিলভাকে এনেছিল আরামবাগ। তাতেও ভাগ্য ফেরেনি তাদের। অবনমিত হয়েছে। এরপর ব্রাজিলিয়ান কোচ পারিশ্রমিক না পেয়ে ফিফার কাছে নালিশ জানান। সব দিক বিবেচনা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ১৫ হাজার ১৯৭ ডলার পরিশোধ করার নির্দেশ দিয়েছে আরামবাগকে। পরিশোধ না করলে আরামবাগকে আরও নিচে নামিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ব্রাজিলিয়ান কোচ দগলাস ফিফার কাছে অভিযোগ করেন। ফিফা এ বিষয়ে বেশ সাবধানী। ফিফা তার (দগলাস) পক্ষে রায় দিয়েছেন। দেড় মাসের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে।’

নাইম পরে যোগ করেছেন, ‘যদি না করা হয়, তাহলে আরামবাগ আন্তর্জাতিকভাবে কোনও খেলোয়াড় ট্রান্সফার করতে পারবে না। স্থানীয়ভাবেও কোনও খেলোয়াড় নিতে পারবে না। আমরা আরামবাগকে বিষয়টি জানিয়েছি। নির্দিষ্ট সময়ে তা পরিশোধ না করলে তাদের আরও নিচে নামিয়ে দেওয়া হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে