২০২২ সালে আর্সেনালের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২

মহাকালের ক্যালেন্ডারের পাতায় এসেছে নতুন বছর। এরই মধ্যে প্রায় দেড় মাস পেরিয়ে গেছে। নতুন বছরে নতুন উদ্যোমে সব শুরু হলেও আর্সেনালের ভাগ্য ফিরছিল না। ২০২২ সালে জিততেই ভুলে গিয়েছিল গানাররা! অবশেষে জয়ের দেখা পেলো তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে পেয়েছে এ বছরের প্রথম জয়্। ওদিকে ডিয়োগো জোতার জোড়ায় লিস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে জয়ের পথেই আছে লিভারপুল।

কঠিন সময় পার করছিল আর্সেনাল। অবশেষে উলভসের মাঠে গিয়ে ভাগ্য বদলিয়েছে তারা। তাও আবার ১০ জনের দল নিয়ে! গত বছরের ২৬ ডিসেম্বরের পর আর জয়ের মুখ দেখেনি তারা। এই সময়ের মধ্যে দুটো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, আর প্রিমিয়ার লিগের দুই ম্যাচ থেকে তুলতে পেরেছে মাত্র ১ পয়েন্ট। সেই হতাশা অবশেষে কাটাতে পেরেছে গানাররা।

উলভসের মাঠে জিতে ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে পাঁচ নম্বরে উঠে গেছে আর্সেনাল। দুই দলেরই সমান ৩৯ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে মিকেল আর্তেতার দল।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে ২৫তম মিনিটে। বক্সের ভেতর থেকে জাল খুঁজে নিয়ে আর্সেনালকে এগিয়ে নেন গাব্রিয়েল। ওই গোলটাই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছে। যদিও জয়টা সহজে ছিল না। ৭০তম মিনিটে পাঁচ সেকেন্ডের মধ্যে দুই হলুদ কার্ড ও লাল কার্ড দেখে গাব্রিয়েল মার্তিনেল্লি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। তারপরও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।

এদিকে মোহামেদ সালাহ ও সাদিও মানেকে একাদশে না রেখেও জয় পেয়েছে লিভারপুল। আফ্রিকান নেশনস কাপ খেলে আসা সালাহ তবু বদলি হয়ে পরে মাঠে নেমেছিলেন, মানে তো স্কোয়াডেই ছিলেন না। তবু কোনও সমস্যা হয়নি অলরেডদের। জোতার দুর্দান্ত পারফরম্যান্সে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ৩৪ মিনিটে এগিয়ে নেওয়ার পর শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম