মোনেম মুন্নার মতো ফুটবলার কবে আসবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৮

স্ত্রী সুরভী মোনেম, ছেলে আজমান সালিদ ও মেয়ে ইউসরা মোনেমের কাছে আজ (১২ ফেব্রুয়ারি) হৃদয়বিদারক একদিন। এই দিনেই তাদের ছেড়ে অন্যপাড়ে পাড়ি দিয়েছিলেন মোনেম মুন্না। শুধু কি পরিবারের কাছে হৃদয়বিদারক দিন, লাখো ফুটবলপ্রেমীদের কাছেও দিনটি গভীর শোকের। কিংবদন্তি এই ফুটবলারের ১৭তম মৃত্যুবার্ষিকীতে নানান আয়োজনে তাকে স্মরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে শুরু করে নারায়ণগঞ্জ সোনালি অতীত ও মুন্না স্মৃতি সংসদ।

সবাইকে কাঁদিয়ে ২০০৫ সালের আজকের দিনে অন্যলোকে পাড়ি জমান মু্ন্না। মাত্র ৩৮ বছর বয়সে কিডনিজনিত জটিলতায় মারা যান এই ডিফেন্ডার। ক্ষণজন্মা এই ফুটবলার অল্পতেই সমর্থকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। ছিলেন তুমুল জনপ্রিয়।

মুন্না ছিলেন পুরোদস্তুর আবাহনী অন্তপ্রাণ। নারায়ণগঞ্জের বন্দর থেকে উঠে এসে ১৯৮৬ সালে ব্রাদার্সে এক মৌসুম খেলেই আবাহনীতে যোগ দেন। আকাশি-নীল জার্সি ছাড়া অন্য কিছু আর ভাবেননি। ক্যারিয়ারের শেষটাও টেনেছেন এই ঐতিহ্যবাহী ক্লাবে। এর মধ্যে আবাহনীকে পাঁচবার ঢাকা প্রিমিয়ার লিগ ও তিনটি ফেডারেশন কাপ জেতানোর রেকর্ড আছে তার।

আবাহনীর প্রতি তার ভালোবাসা ছিল অসীম। ১৯৯১ সালে আকাশচুম্বী পারিশ্রমিক পেয়েও দল ছাড়েননি। ২০ লাখ টাকায় থেকে যান প্রিয় ক্লাবেই। আবাহনী ছাড়াও জাতীয় দলেও খেলেছেন বীরদর্পে। বাংলাদেশ প্রথম ট্রফি জেতে মুন্নার হাত ধরেই। ১৯৯৫ সালে মিয়ানমারে চার জাতি ফুটবলে জার্মান কোচ অটো ফিস্টারের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মুন্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তখন জার্মান কোচ বলেছিলেন, ‘মুন্না ভুলবশত বাংলাদেশ জন্মগ্রহণ করেছে।’

শুধু বাংলাদেশ নয়, মুন্না জনপ্রিয় ছিলেন ওপার বাংলাতেও। কলকাতায় ইস্টবেঙ্গলে খেলে সেখানকার সমর্থকদেরও মন জয় করে নিয়েছিলেন। এখনও সেখানে ফুটবলপ্রেমীরা তার নাম মনে রেখেছে। বাংলাদেশের সাবেক কোচ বর্ষীয়ান সৈয়দ নাইমুদ্দিন উদাহরণ দিতে গিয়ে প্রায়ই মুন্নার নাম সামনে নিয়ে আসেন।

ফুটবলপ্রেমীদের আফসোস এখনও মুন্নার মানের কিংবা কাছাকাছি পর্যায়ের কোনও ফুটবলার বেরিয়ে আসেনি। একজন ডিফেন্ডার হয়েও যে স্ট্রাইকারের মতো কিংবা তার চেয়ে বেশি জনপ্রিয় হওয়া যায়, সমর্থকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া যায়, তার বড় উদাহরণ মুন্না।

বর্তমানে দেশের ফুটবলে অর্থের ঝনঝনানি থাকলেও সেই মানের ফুটবলার নেই বললেই চলে। কবে তৈরি হবে তা বলা কঠিন। অন্যলোকে বসে হয়তো মুন্নাও পরিতাপ করেন দেশের ফুটবলের অধোগতি নিয়ে!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী