রেফারিকে লাথি: জামাল ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাফুফে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৯

প্রিমিয়ার ফুটবল লিগে সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন! এরই মধ্যে সোমবার  (১৪ ফেব্রুয়ারি) কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শনিবার ঘটনাটি ঘটেছে প্রিমিয়ার ফুটবল লিগে। ওই দিন মুন্সিগঞ্জে শেখ রাসেলের কাছে হেরেছে সাইফ স্পোর্টিং। মূলত ‘বিতর্কিত’ এক পেনাল্টিতেই তিন পয়েন্ট হারিয়েছে ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। পরে মুন্সিগঞ্জের মাঠে ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের অন্যরা। সেখানেই নাকি জটলার মাঝে রেফারিকে লাথি মেরেছেন জামাল!

বাফুফের লিগ্যাল বিভাগ থেকে দেওয়া নোটিশে জামালের ব্যাপারে লেখা হয়েছে, ‘দলের অধিনায়ক (জামাল) রেফারিকে লাথি মারলে রেফারি সরে যাওয়ায় তা সহকারী রেফারি মোহাম্মদ জুনায়েদ শরীফের গায়ে লাগে।’

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা এবং অন্য খেলোয়াড়দের বিপক্ষে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—আগামী মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে এর ব্যাখ্যা চেয়েছে বাফুফে।

বাংলাদেশ ও সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন। বাংলা ট্রিবিউনকে বাংলাদেশ অধিনায়ক আগেই  বলেছেন, ‘আমি কেন রেফারিকে লাথি মারতে যাবো। যদি ম্যাচের পর এমনটি করে থাকি, তাহলে তো রেফারি আমাকে লাল কিংবা হলুদ কার্ড দেখাবেন। তা তো দেখাননি। এছাড়া এর কোনও প্রমাণও নেই। ভিডিও ফুটেজ কিংবা ছবিও নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন এই অভিযোগ তোলা হচ্ছে আমি বুঝতে পারছি না।’

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের