নিজ আঙিনায় খেলতে নামছে বসুন্ধরা কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২

প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের নিজস্ব ভেন্যু হয়েছে। নামকরণ করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা। এরই মধ্যে স্টেডিয়ামটির কাজ অনেকটাই শেষ হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ম্যাচ দিয়ে এই ভেন্যুর আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে।

এছাড়া পরের দিনই রয়েছে আবাহনী লিমিটেড ও শেখ রাসেলের বিগ ম্যাচ। নতুন ভেন্যুর পরিচিতি উপলক্ষে ক্লাবটি আজ (বুধবার) সংবাদ সম্মেলন করে স্টেডিয়ামটির নানান দিক তুলে ধরেছে।

আপাতত স্টেডিয়ামে খেলা চলবে দিনের বেলায়। তবে কয়েক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আকার ধারণ করলে তখন রাতেও খেলা চলবে।

ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘তিন-চার মাসের মধ্যে ফ্লাডলাইটসহ অন্য সব সুবিধা যুক্ত হবে। এশিয়ারই গুটিকয়েক ক্লাবের এই ধরনের ফ্যাসিলিটি আছে। আগামী মৌসুমে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আপনারা দেখতে পারবেন।’

স্টেডিয়াম ছাড়াও ৩০০ বিঘা জুড়ে কমপ্লেক্সও হচ্ছে। ফুটবল, ক্রিকেট, হকি, ফুটসাল, গলফ, শুটিং ও ইনডোর সুবিধা নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। মেয়েদের ফুটবলের জন্য আলাদা মাঠও থাকছে।

৪০ শতাংশ কাজ শেষ হয়েছে কমপ্লেক্সের। আর ১৪ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিংস অ্যারেনার কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। ২০২৪ সালের জুনের মধ্যে কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। নির্মাণ ব্যয় হচ্ছে আনুমানিক সাড়ে ৩ হাজার কোটি টাকা।

দর্শকরা টিকিট কিনলে শাটল বাসে বসুন্ধরা আবাসিকের গেট থেকে স্টেডিয়ামে নিয়ে আসা হবে। ম্যাচ শেষে আবার পৌঁছে দেওয়া হবে। তবে কোভিডের কারণে এখনই মাঠ উন্মুক্ত হচ্ছে না। ইমরুল বলেছেন, ‘আসলে পেশাদার লিগের প্রথম শর্ত হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়ে থাকে। সুতরাং হোম ম্যাচে হোম টিম সুবিধা পাবে।  আপাতত ৭ হাজার, সব মিলিয়ে ১৪ হাজার আসন রাখা হয়েছে। আসন সংখ্যা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের