বসুন্ধরাকে কাঁপিয়ে দিয়েছে রহমতগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৮

শক্তির দিক দিয়ে রহমগঞ্জের চেয়ে বসুন্ধরা কিংস অনেক এগিয়ে। তারপরেও প্রিমিয়ার লিগে চোখে চোখ রেখে লড়াই করলো পুরনো ঢাকার দলটি। প্রথমে গোল করে এগিয়ে গেলো। একপর্যায়ে ম্যাচের স্কোরলাইন ২-২ হলো। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে শেষপর্যন্ত পারেনি গোলাম জিলানির দলটি। মঙ্গলবার রোমাঞ্চকর ম্যাচে অস্কার ব্রুজনের দল ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের শুরু থেকে ম্যাচের লাগাম নিয়ে নেয়। ইরানি ডিফেন্ডার খালেদ শাফিই ও বসনিয়ার ফরোয়ার্ড স্তোয়ান ভ্রানিয়েস এই ম্যাচে খেলেননি। তাদের ছাড়াই বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের শুরু থেকে বসুন্ধরা ম্যাচে দাপট দেখাতে শুরু করে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেনও। 

কিন্তু প্রথম গোলটি রহমতগঞ্জের। ম্যাচের ২৭ মিনিটে গতবার আবাহনী লিমিটেডে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা গোল করে দলকে এগিয়ে নেন।

মাহমুদুল হাসান কিরনের কর্নারে সানডে চিজোবার হেড গোললাইন থেকে মোহাম্মদ ইব্রাহিম হেড করে ক্লিয়ার করার চেষ্টা করলেও সফল হননি। বল জড়িয়ে যায় জালে। পিছিয়ে থেকে বসুন্ধরার আক্রমণে তেজ বাড়ে।

বসুন্ধরাকে কাঁপিয়ে দিয়েছে রহমতগঞ্জ ৩১ মিনিটে অল্পের জন্য সফল হতে পারেনি ব্রুজনের দল। রবিনিয়োর ক্রসে বিপলুর শট গোললাইন থেকে ক্লিয়ার করেন সিওভুশ আশররোভ। ফিরতি বলে এলিটা কিংসলের ব্যাক ভলি ফজলে রাব্বি আবারও গোললাইন থেকে হেড করে দলকে ম্যাচে রাখেন।

তবে পরের মিনিটে বর্তমান চ্যাম্পিয়নরা ঠিকই সমতায় ফেরে। মাশুক মিয়া জনির সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সে ঢুকে কোনাকোনি শটে গোলকিপারের ওপর দিয়ে জালে জড়িয়ে দেন রবিনিয়ো।

৪৪ মিনিটে বসুন্ধরা স্কোরলাইন ২-১ করে। রবিনিয়োর লং বল থেকে ইব্রাহিম ডান পায়ে নিয়ন্ত্রণ রেখে গোলকিপারের পাশ দিয়ে জড়িয়ে দেন জালে।

তাদের অগ্রগামিতা বেশিক্ষণ থাকেনি। যোগ করা সময়ে ফিলিপ আযহাকে ফেলে দেন কাজী তারিক রায়হান। স্পট কিক থেকে সানডে চিজোবা লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে সমতায় ফেরান। গোলকিপার আনিসুর রহমান জিকো বলের লাইনে ঝাঁপালেও শেষ রক্ষা করতে পারেনি।

বিরতির পর বসুন্ধরা জয়সূচক গোলটি করে ৭৬ মিনিটে। রবিনিয়োর কর্নার থেকে বদলি নেমে ইয়াসিন আরাফাত লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান।

৮৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে সানডে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটটি দূরের পোস্ট দিয়ে মেরে সুযোগ নষ্ট না করলে পুরনো ঢাকার দলটি এক পয়েন্ট পেতে পারতো।

বসুন্ধরা কিংস ৫ ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে রহমতগঞ্জ চতুর্থ হারে আগের এক পয়েন্টে ১১তম স্থানে জায়গা পেয়েছে।

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের