বিশ্বকাপের প্লে-অফে রাশিয়ার বিপক্ষে খেলবে না পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৭

ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলার কথা ছিল পোল্যান্ড-রাশিয়ার। কিন্তু চলমান যুদ্ধপরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিতে রাশিয়ার বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।  

২৪ মার্চের ওই ম্যাচ খেলার কথা মস্কোয়। প্লে-সেমিফাইনালে যে দল জিতবে তারা ২৯ মার্চ ‘পাথ বি’-এর ফাইনালে সুইডেন বা চেক রিপাবলিকের মুখোমুখি হবে।

পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সেজারি কুলেসজা টুইট করে এভাবেই বলেছেন, ‘আর কথা নয়, এখন পদক্ষেপ নেওয়ার পালা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় পোলিশ জাতীয় দল প্লে-অফে রাশিয়ার বিরুদ্ধে খেলবে না।’

পোল্যান্ডের ওই কর্মকর্তার মতে এটাই সঠিক সিদ্ধান্ত, ‘এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। ফিফায় একটি সাধারণ অবস্থান তুলে ধরার জন্য আমরা সুইডিশ ও চেক রিপাবলিক ফেডারেশনের সঙ্গে আলোচনা করছি।’

পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। যখন নাকি ইউক্রেনে সশস্ত্র আগ্রাসন চলমান, তখন রাশিয়া জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না। রাশিয়ান ফুটবলার এবং ভক্তরা এরজন্য দায়ী নয়, কিন্তু কিছুই ঘটছে না এমন ভানও করতে পারি না।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের