ইউক্রেনের অনুরোধে স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২২, ১১:২৫আপডেট : ০৮ মার্চ ২০২২, ১১:২৭

ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। যুদ্ধ পরিস্থিতিতে গোটা দেশটাই এখন মানবিক বিপর্যয়ে। চলমান অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ খেলার মতো অবস্থাতে নেই ইউক্রেন। তাই স্কটল্যান্ড-ইউক্রেনের প্লে-অফ সেমিফাইনালটি স্থগিত করা হয়েছে।

অবশ্য ফিফার কাছে ইউক্রেনই অনুরোধ করেছিল, যেন ম্যাচটা পিছিয়ে নেওয়া হয়। ২৪ মার্চ ম্যাচটি হওয়ার কথা ছিল স্কটল্যান্ডের হ্যাম্পডন পার্কে। এই ম্যাচ জয়ীর আবার মুখোমুখি হওয়ার কথা ওয়েলস অথবা অস্ট্রিয়ার। যাদের আরেক প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এখন প্লে ফাইনালটিও পিছিয়ে যাবে।

বিবিসির রিপোর্ট অনুযায়ী নতুন তারিখের জন্য আলোচনা চলমান। বলা হচ্ছে, নেশন্স লিগের উইন্ডো জুন মাস-ই এর সম্ভাব্য বিকল্প হতে পারে। কারণ দুই দলের আবার নেশন্স লিগে জুনে মুখোমুখি হওয়ার কথা। এই ঘটনায় স্কটিশ ফুটবল প্রধানও ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

ফিফা এক বিবৃতিতে জানায়, ‘ফিফা এটা নিশ্চিত করছে, ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে আমরা একটা অনুরোধ গ্রহণ করেছি। যাতে মার্চ থেকে তাদের নির্ধারিত ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়।’

কাতার বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

/এফআইআর/           
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি