চেলসির রাশিয়ান মালিকের সম্পদ জব্দ, বিপাকে ইংলিশ ক্লাবটি

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২২, ১৬:৫৮আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:৫৮

চেলসি বিক্রির ঘোষণা দিয়েছিলেন রোমান আব্রামোভিচ। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের প্রভাবে ইংলিশ ফুটবল ক্লাব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপেক্ষা ছিল বিক্রির আনুষ্ঠানিকতা শুরুর। কিন্তু পরিস্থিতি এখন ৩৬০ ডিগ্রিতে ঘুরে গেলো! যুক্তরাজ্য সরকার আব্রামোভিচসহ সাত রুশ ধনকুবেরের সম্পদ জব্দ করেছে। ফলে আপাতত চেলসি বিক্রির সুযোগ নেই আব্রামোভিচের।

আজ (বৃহস্পতিবার) যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সাত রুশ ধনকুবেরের সম্পদ জব্দ করা হয়েছে। চেলসির মালিক আব্রামোভিচ ছাড়া বাকিরা হলেন- ইগোর সেচিন, ওলেগ দেরিপাসকা, আন্দ্রেই কোস্তিন, আলেক্সেই মিলার, নিকোলাই তোকারেভ ও দিমিত্রি লেবেদেভ।

২০০৩ সালে চেলসি কিনে ইংলিশ ক্লাবটিতে সাফল্যের রঙ মেখেছেন আব্রামোভিচ। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন তারই ক্লাব। তবে ইউক্রেনের ওপর রাশিয়ার পৈশাচিক আক্রমণে নেতিবাচক প্রভাব ফেলে চেলসির ওপর। কারণ লন্ডনের ক্লাবটির মালিক আব্রামোভিচ রাশিয়ান। যে কারণে ক্লাবের ভাবমূর্তির কথা চিন্তা করে চেলসি বিক্রির ঘোষণা দেন আব্রামোভিচ। তবে পার পাচ্ছেন না। যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া সিদ্ধান্তে আপাতত চেলসি বিক্রির সুযোগ নেই এই ধনকুবেরের। এমনকি সামনের ম্যাচগুলোর টিকিটও বিক্রি করতে পারবে না ক্লাবটি।

আব্রামোভিচের সম্পদ জব্দ হলেও চেলসির জন্য বিশেষ কিছু জায়গায় ছাড় দিয়েছে যুক্তরাজ্য সরকার। যেমন টিকিট। আপাতত নতুন করে টিকিট বিক্রির অনুমতি না থাকলেও আগেই টিকিট কেটে রাখা দর্শকেরা মাঠে ঢুকতে পারবেন। গোটা মৌসুমের টিকিট যারা কেটে রেখেছেন, তারা সবাই গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

এছাড়া চেলসি তাদের সূচি অনুযায়ী সব ম্যাচেই মাঠে নামতে পারবে। একই সঙ্গে স্টাফ যারা আছেন, তাদের পারিশ্রমিক প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। তবে ক্লাবের জার্সি-কিট বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

/কেআর/
সম্পর্কিত
ভাগ্য ফেরাতে আলোনসোকে বেছে নিয়েছে চেলসি 
ব্যবধান কমিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি
জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন আমিনুল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী