পালমারকে সিটিতেই থাকতে বলেছিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৪:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৫:২১

ম্যানচেস্টার সিটির একাডেমিরই একজন গ্র্যাজুয়েট কোল পালমার। এখন তিনি চেলসির হয়ে মাঠ মাতাচ্ছেন। এফএ কাপের সেমিফাইনালে চেলসি-ম্যানসিটির ম্যাচের আগে উত্তাপ  ছড়াচ্ছেন তিনি!

পালমার চাইলে সিটির হয়েই খেলতে পারতেন। কিন্তু তার অগ্রযাত্রায় বাধা হয়েছিলেন ফিল ফোডেন, জ্যাক গ্রিয়েলিশ ও জেরেমি ডকুরা। যে কারণে ইংলিশ জায়ান্টদের প্রথম পছন্দের দলটিতে সেভাবে সুযোগ-ই পাচ্ছিলেন না। সব মিলে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি এখন চেলসির। তার দল বদলের সিদ্ধান্তটি অনেকের কাছেই চমক হয়ে এসেছিল। কিন্তু সিটিতে যা দেখাতে পারেননি, সেটাই ব্লুদের হয়ে করে দেখাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩টি গোল করেছেন। তার মধ্যে লিগে ২৮টি ম্যাচে করেছেন ২০টি।

সিটির হয়ে খেললে হয়তো এমন নৈপুণ্য তার জন্য সম্ভব ছিল না। এই দল-বদলের ব্যাপারে পালমার নিজেও চুপটি মেরে বসেছিলেন। অবশেষে এফএ কাপের ম্যাচের আগে সব ঘটনা খুলে বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলা, ‘দুই মৌসুম ধরেই সে চলে যাওয়ার কথা বলছিল। আমি তাকে থাকতে বলেছিলাম। কিন্তু সে চলে যেতে জোর করেছিল। এক্ষেত্রে আমার কী করার আছে।’

এ সময় গোলডটকমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় পালমারের প্রশংসা করেছেন গার্দিওলা, ‘ওই পর্যায়ে খেলা আসলেই বিশেষ কিছু। সে অসাধারণ একজন খেলোয়াড়। দুর্ভাগ্য যে তাকে সেভাবে পর্যাপ্ত খেলার সময় দেইনি। যেটার সে যোগ্যও। এই কারণেই তো সে চেলসিতে।’

পালমারকে নিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘সে ভীষণ লাজুক ছেলে, যার সম্ভাবনাও অনেক। সেটা তো দেখাই যাচ্ছে। সে চমৎকার খেলছে; এখন তাকে নিয়ে আর কী বলতে পারি। সব মিলে সিদ্ধান্তটা অনেক কিছু মিলে নেওয়া হয়েছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে