পচেত্তিনোকেই কোচ করলো চেলসি

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৩, ১৮:৫৮আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:৫৮

আগে থেকেই সব ছিল ঠিকঠাক। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। সোমবার সেটাও দিয়ে দিলো চেলসি ফুটবল ক্লাব। প্রধান কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর নিয়োগ নিশ্চিত করলো তারা।

টটেনহ্যাম হটস্পার ও প্যারিস সেন্ট জার্মেইর সাবেক কোচকে দুই বছরের জন্য চুক্তি করেছে চেলসি। এক বছর বাড়ানোর পথও খোলা রেখেছে। আগামী ১ জুলাই অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ৫১ বছর বয়সী পচেত্তিনো। 

চেলসির মালিকরা এক বিবৃতিতে জানায়, ‘অসাধারণ রেকর্ড নিয়ে মাউরিসিও একজন বিশ্বমানের কোচ। আমরা সবাই তাকে সঙ্গে পেতে অধীর হয়ে আছি।’

প্রিমিয়ার লিগে এবার ১২তম হয়ে মৌসুম শেষ করেছে চেলসি। বাজে একটা মৌসুম গেছে তাদের। এই সময়ে থমাস টুখেল, গ্রাহাম পটার ও ল্যাম্পার্ড ছিলেন দলের দায়িত্বে। সবশেষ ল্যাম্পার্ডের অধীনে ১১ ম্যাচের আটটিই হেরেছে তারা। 

আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলেও দেখা যাবে না চেলসিকে। এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে তারা। হাই প্রেসিং ও আক্রমণাত্মক কৌশল দিয়ে এবার পচেত্তিনো চেলসির ভাগ্য পাল্টাবেন, সেই প্রত্যাশা মালিকদের। 

/এফএইচএম/
সম্পর্কিত
ভাগ্য ফেরাতে আলোনসোকে বেছে নিয়েছে চেলসি 
ব্যবধান কমিয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি
জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন আমিনুল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে