বার্সেলোনাকে তিক্ত রাত দিলো তাদেরই ‘ঘরের ছেলে’

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২২, ১৪:৫৫আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫:০২

ভঙ্গুর দশা থেকে উঠে দাঁড়িয়েছে বার্সেলোনা। জাভির ছোঁয়ায় প্রাণ ফিরছে কাতালান ক্লাবে। যদিও দায়িত্ব নিয়েও বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগে রাখতে পারেননি সাবেক মিডফিল্ডার। নেমে গেছে ইউরোপা লিগে। এই প্রতিযোগিতাতেও ঠিক সুবিধা করতে পারছে না তারা। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠেই শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে গ্যালাতাসারের বিপক্ষে। ন্যু ক্যাম্পে তাদের তিক্ত রাত ‘উপহার’ দিয়েছে তাদেরই ঘরের ছেলে!

আগের রাতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে মাদ্রিদের অভিজাতরা। চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন ঐতিহাসিক জয় ভালো লাগার কথা নয় বার্সা ভক্তদের। নিজের দলের জয়ের আনন্দে মাততে চেয়েছিল তারা। কিন্তু তাদের ঘরের ছেলে ইনাকি পেনার অসাধারণ পারফরম্যান্সে গ্যালাতাসারের বিপক্ষে গোলই পায়নি বার্সেলোনা।

২৩ বছর বয়সী ইনাকি বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার ছাত্র। ২০১৮ সালে কাতালানদের ‘বি’ দলে শুরু করেন পথচলা। এ বছর মূল দলেও ডাক পড়ে। যদিও খেলা হয়নি ম্যাচ। বেঞ্চ গরম না করে নিজেকে প্রমাণ করতে চলতি মৌসুমের শুরুতে ধারে এই গোলকিপার পাড়ি জমান টারকিশ ক্লাবে। আর এখন পেশাদারি জীবনের মারপ্যাঁচে ‘নিজের’ ক্লাবের সঙ্গেই দেখা হয়ে গেলো।

ইনাকির জন্য পরীক্ষাও ছিল। বর্তমান কোচ জাভির নজরে পড়া। যাতে ধার শেষে ন্যু ক্যাম্পে ফিরলে আলাদা গুরুত্ব থাকে তার। সেই পরীক্ষায় দারুণভাবে উতরে গেছে তিনি। অন্তত চারটি গোল বাঁচিয়েছেন ২৩ বছর বয়সী গোলকিপার। গ্যালাতাসারের তেকাঠি অক্ষত রেখে ন্যু ক্যাম্প ছেড়েছেন তিনি।

বার্সেলোনা কোচ জাভির প্রশংসাও কুড়াচ্ছেন ইনাকি। সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘হতাশার এক ম্যাচ। আমরা অসাধারণ এক রক্ষণের মুখোমুখি হয়েছিলাম। ইনাকি ছিল দুর্দান্ত। মৌসুমের শুরুতে আমাদের পরিকল্পনা ছিল ওকে অন্য কোথাও ধারে পাঠিয়ে দেওয়া এবং পরে আবার নিয়ে আসা। আমাদের সেই পরিকল্পনা নড়চড় হয়নি। সে আমাদের রাতটা তিক্ত করে দিয়েছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী