২০২১ সালে প্রথম বঙ্গবন্ধু ফুটসাল হয়েছিল। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জুন-জুলাই। এবারে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০টি। খেলাগুলো অনুষ্ঠিত হবে জাতীয় হ্যান্ডবল মাঠে। এতে খেলার জন্য উদীয়মান ২৫৫ ফুটবলারের একটি তালিকা বা পুল তৈরী করা হয়েছিল। সেই তালিকা থেকেই অনুষ্ঠিত হয়েছে নিলাম। শুক্রবার রাজধানী গুলশানের সিক্স সিজন হোটেলে দিনব্যাপী নিলামের মাধ্যমে অংশ নেওয়া দলগুলো পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের কিনে নিয়েছে।
এই আসরে অংশ নেওয়া ১০টি দল হচ্ছে ঢাকা এলিট, ফুটসালারস, হাই ভোল্টেজ, ইসাবেলা ফাউন্ডেশন, মার্সেনারী, স্ট্রিট কিংস, ভিক্টোরিয়া, জেনন, লেটস ফুটবল, সিদ্ধেশ্বরী মহল্লা ইউনাইটেড।
এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৮ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৩ লাখ। সেরা প্লেয়ার পাবেন ১ লাখ টাকা। সেরা গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতা উভয়ই পাবেন ৩০ হাজার টাকা। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন নিউজ, জাগো নিউজ ও ঢাকা টিব্রিউন।









