বাফুফের বেভারেজ পার্টনার পুষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১৮:২৪আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:২৪

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) বেভারেজ পার্টনার হয়েছে টিকে গ্রুপের অন্যতম পণ্য পুষ্টি। রবিবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত চুক্তিও হয়েছে।

চুক্তি অনুযায়ী জাতীয় দলের অনুশীলন চলাকালীন ও বাফুফের কার্যক্রমে পানীয় সরবারহ করবে টিকে গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘এই বছর আমাদের ব্যস্ত সূচি, বিশ্বকাপ ফুটবল রয়েছে, এরই মধ্যে অনেক টুর্নামেন্টও করেছি। সামনে আরও হবে। ফলে এই পর্যায়ে এসে বেভারেজ পার্টনার পেয়ে খুশি। আমাদের বছরে ৫৪ লাখ টাকার মতো পানীয় লাগে।’

টিকে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মোফাজ্জল হকও বাফুফের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি, ‘ফুটবল এখনও স্কুল, কলেজ ও তৃণমূলে জনপ্রিয় খেলা। আমাদের কোম্পানিও মনে করে ফুটবল এই দেশের জনপ্রিয় একটি খেলা। আমরা ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম