কলম্বোর স্মৃতি মালেতে ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৯:৪১আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:৪১

গত বছরের নভেম্বরে কলম্বোতে দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। চার জাতি টুর্নামেন্টে সেই ম্যাচে জামাল ও তপুর গোলে বাংলাদেশ জিতেছিল। চার মাসের মধ্যে আবারও মালদ্বীপের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ দল। এবার ফিফা প্রীতি ম্যাচে দুই দলের নতুন করে শক্তির পরীক্ষা দেখতে পাওয়ার অপেক্ষা। প্রীতি ম্যাচেও কলম্বোর স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে হাভিয়ের কাবরেরার দল। আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টায় মালে জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দলের ম্যাচটি। এই প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ মাত্র চার দিনের প্রস্তুতি নিয়ে। নতুন কোচ হাভিয়ের কাবরেরার অধীনে নতুন কিছু দেওয়ার স্বপ্ন।

বুধবার (২৩ মার্চ) মালেতে সংবাদ সম্মেলনে ৩৭ বছর বয়সী কোচ নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘চার দিনের প্রস্তুতি নিয়েছি। তিন দিন ঢাকায়। একদিন মালদ্বীপে। এখানকার কন্ডিশনে সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে, এখানকার আবহাওয়া, কন্ডিশন ভালো। শেষ অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা আজকে আরেকটু কাজ করবো।’

কলম্বোতে চার জাতি রাজা পাকসে টুর্নামেন্টে ২-১ গোলে বাংলাদেশ জিতেছিল। সেই ম্যাচের জয়ের স্মৃতি স্প্যানিশ কোচকে মনে করিয়ে দেওয়া হলে তার পরিষ্কার কথা, ‘আমরা সবসময় উন্নতি করার চেষ্টা করি। কলম্বোর ম্যাচ আমাদের উজ্জীবিত করবে মানসিকভাবে। আমরা চেষ্টা করবে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার।’

গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ দলের অন্যতম বড় সমস্যা স্কোরিং নিয়ে। এবার নাবীব নেওয়াজ জীবন-সুমন রেজাদের জন্য দায়িত্বটা একটু বেশি। কাবরেরা অবশ্য স্কোরিং নিয়ে বেশি চিন্তিত নন, দলের সবার সম্পর্কে এরই মধ্যে ধারণা পেয়েছেন।

তাই বলেছেন, ‘আমি ফরোয়ার্ড লাইনআপের ডিসিপ্লিন, কমিটমেন্ট নিয়ে খুশি। সব খেলোয়াড়ের অ্যাটিটিউড নিয়েও। অন্যান্য পজিশনে যারা আছে। আমি কনভিন্সড। যে দলটা আমাদের আছে, যাদের আমরা বেছে নিয়েছি, তাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই।’

এই চারদিনে কাবরেরা নিজের পরিকল্পনা খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এও জানেন সাফে অস্কার ব্রুজনের অধীনে দল ভালো নৈপুণ্য দেখিয়েছিল। যা তার জন্য বাড়তি প্রেরণা। কাবরেরা বলেছেন, ‘অস্কার সাফে দারুণ করেছিল। দল তাদের ক্যারেক্টার দেখিয়েছিল। যতটুকু সময় পেয়েছি, ততটুকুর মধ্যে আমি আমার পরিকল্পনা দলের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। এ কাজগুলো করতে আমাদের পেশাদার হতে হবে।’

তবে ফিফা র‌্যাংকিংয়ে মালদ্বীপ বেশ এগিয়ে। আছে ১৫৭তম স্থানে। বিপরীতে বাংলাদেশের অবস্থান ১৮৬তে। তাই স্বাগতিকদের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা কিছুটা কঠিনই।

তবে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সবাই এ ম্যাচের জন্য মুখিয়ে আছি। কয়েকমাস পর এ ম্যাচ দিয়ে আমরা আন্তর্জাতিক ফুটবলে ফিরবো। আমরা এ ম্যাচ নিয়ে শিহরিত।’ 

নতুন কোচের ভিন্ন পরিকল্পনা আছে। যা এরই মধ্যে দলের সবার মাঝে ছড়িয়েও দিয়েছেন। জামাল কোচের পরিকল্পনা মাঠে প্রয়োগ করার অপেক্ষায়, ‘ আমাদের নতুন কোচের ভিন্ন কৌশল আছে। আমাদের সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা ৬-৭ বছর ধরে একসঙ্গে খেলছে, নিজেদের জানাশোনা আছে। আমার বিশ্বাস কোচ যেটা চাইছেন সেটা ইমপ্লিমেন্টে করতে হবে এবং আশা করি আমরা সেটা পারবো।’

চার দিনের প্রস্তুতি নিয়ে ভালো খেলার প্রতিশ্রুতি জামালেরও। মালেতে স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও এগিয়ে যাওয়ার সংকল্প ৩১ বছর বয়সী মিডফিল্ডারের, ‘একসঙ্গে প্রস্তুতির জন্য আমরা লম্বা সময় পাইনি, কিন্তু আমার বিশ্বাস আমরা মানিয়ে নিতে পারবো। গত চারদিন আমাদের জন্য দারুণ ছিল। অনেক মিটিং করেছি, নিজেদের ভেতরে অনেক কথা হয়েছে। এই দলে অভিজ্ঞ ও নতুন মিলিয়ে ভালো একটা মিশেল আছে। এটা দলের জন্য গুরুত্বপূর্ণ।’

কলম্বোতে জয়ের আগের মাসে (২০২১ সালের অক্টোবরে) মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের দুঃসহ স্মৃতিও মনে রেখেছে জামাল-জীবনরা। সবকিছুর মিশেলে সতর্ক হয়েই মাঠে নামার অপেক্ষায় লাল-সবুজ দল।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে