মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশ জেনে নিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ২১:৩১আপডেট : ২৪ মার্চ ২০২২, ২১:৫৩

আর কিছুক্ষণ পরই রাত ১০টায় মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরারও প্রথম পরীক্ষা আজ। দলে বাংলাদেশ কোচ অভিজ্ঞদেরই বেশি সুযোগ দিয়েছেন। আগে যারা নিয়মিত খেলেছেন, একাদশে খেলাচ্ছেন তাদেরই।

কাবরেরা সম্ভবত দলকে ৪-৪-২ ছকে খেলাতে চাইছেন। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকোই ভরসা। লেফট ব্যাকে তরুণ ইয়াসিন আরাফাত। মাঝে টুটুল হোসেন হোসেন বাদশার সঙ্গে আছে তারিক কাজী। ডানে বিশ্বনাথ ঘোষ অতন্দ্র প্রহরী। তবে তারিক ও বিশ্বনাথের মধ্যে পজিশন বদলেও যেতে পারে।

মধ্যমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বিপলু আহমেদ, সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম আছেন। রাকিব হোসেন ও সুমন রেজা খেলবেন তাদের সামনে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে তাদের মাঠে জয়ের রেকর্ড নেই বললেই চলে। এবার কি সেই ভাগ্য বদলাতে পারবে কাবরেরার বাংলাদেশ? উত্তর মিলবে আজ রাতেই। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী