সিলেটের দর্শকদের নিরাশ করতে চান না বাংলাদেশ অধিনায়ক

তানজীম আহমেদ,সিলেট থেকে
২৮ মার্চ ২০২২, ১৬:৪৫আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬:৪৫

ঠিক চার বছর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথম অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেন জামাল ভূঁইয়া। তার নেতৃত্বে বাংলাদেশ সিলেটের মাঠে সেবার লাওসের বিপক্ষে জিতে সেমিফাইনালেও খেলে। সময়ের পরিক্রমায় লাল-সবুজ দল আবারও সিলেটে। তবে এবার টুর্নামেন্ট নয়, জামালের অধিনায়কত্বে ফিফা প্রীতি ম্যাচ খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে। সিলেটের মাঠে তাই দর্শকদের নিরাশ করতে চাইছেন না ৩১ বছর বয়সী তারকা। ভালো খেলা উপহার দিয়েই সবার মুখে হাসি ফোটাতে চাইছেন।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জামালকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। এমনিতে মালদ্বীপের কাছে প্রীতি ম্যাচ হেরে কিছুটা চাপে আছে তারা। সেখান থেকে বেরিয়ে আসতে হলে মঙ্গোলিয়ার বিপক্ষে কাল মঙ্গলবার ইতিবাচক ফল করতে হবে। জামালও পরিস্থিতির দায় মেটাতে চাইছেন, ‘আমরা আগামী ম্যাচের জন্য নিজেদের তৈরি করছি। সামনের ম্যাচে আমাদের কী করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। গত ম্যাচের ফল নিয়ে অবশ্যই কিছুটা হতাশ। তবে এখন সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। সামনের ম্যাচের চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই আমরা জিততে চাই, কেননা এটা আমাদের হোম ম্যাচ।’

জয়ের কথা বললেও ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আছে মঙ্গোলিয়া। জামাল অবশ্য এই কাগুজে বিষয়গুলো মাথায় আনতে নারাজ। তার মতে নিজেদের সেরাটা দিতে পারলে জয় আসবেই, ‘আমরা আসলে র‌্যাঙ্কিংয়ের চিন্তা করে মাঠে নামি না। সেরাটা দেওয়াই আমাদের মূল লক্ষ্য থাকে। প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং।মঙ্গোলিয়ার ম্যাচের অনেকগুলো ভিডিও দেখেছি। তাদের খেলার ধরণ, তাদের খেলোয়াড়দের পর্যালোচনা করেছি। এভাবেই ম্যাচের প্রস্তুতি নিয়েছি।’

করোনাকালে মাঠে দর্শক প্রবেশ ছিল না দীর্ঘদিন। সিলেটের ম্যাচ দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এমন দিনে দর্শকদের নিরাশ করতে চান না জামাল ভূঁইয়ারাও। তাই সিলেটে দর্শকদের ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতি জামালের, ‘আমি এই স্টেডিয়াম (সিলেট জেলা স্টেডিয়াম) সবসময় পছন্দ করি। মনে হয় সবসময় দর্শকরা খুব কাছে আছে। আমরা সব ফুটবলার চাই দর্শক মাঠে আসুক। আমরা ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করবো, শুধু সিলেট নয়, সারা দেশই আমাদের কাছে প্রত্যাশা করে ভালো ফুটবলের। সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ