মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৯ মার্চ ২০২২, ১৫:০১আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৫:০৪

চার বছর পর মঙ্গলবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে লাল সবুজ দলের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। বাংলাদেশ দল সম্ভাব্য দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় আরেক তরুণ রিমন হোসেন সুযোগ পাচ্ছেন। সিলেটের ছেলে বিপলু আহমেদের জায়গায় সুযোগ পাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। দলীয় সূত্র থেকে জানা গেছে এমন তথ্য।

আগের দিন অনুশীলনে পায়ে ব্যথা পেয়েছেন বিশ্বনাথ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে তাই একাদশে রিমনকে নিতে হয়েছে। আর নিজস্ব ছকের কারণে বিপলুর জায়গায় সুযোগ দিয়েছেন আতিকুর রহমান ফাহাদকে।

মালদ্বীপে জামালরা খেলেছিলেন ৪-৪-২ ছকে। আজ কাবরেরা সম্ভবত দলকে ৪-১-৪-১ ছকে খেলাতে চাইছেন।

সম্ভাব্য একাদশে তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকোই ভরসা। লেফট ব্যাকে তরুণ ইয়াসিন আরাফাত থাকছেন। মাঝে টুটুল হোসেন হোসেন বাদশার সঙ্গে আছেন তারিক কাজী। ডানে রিমন হোসেন কাবরেরার মূল ভরসা। এরপরই ডিফেন্সিভ মিডফিল্ডার থাকছেন ফাহাদ।

মধ্যমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সোহেল রানা, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম আছেন। সুমন রেজা খেলবেন একমাত্র স্ট্রাইকার হিসেবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার বিপক্ষে ২১ বছর আগে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল। তাই সৌদি আরবের দাম্মামে ৩-০ গোলে জেতা সেই ম্যাচটি হতে যাচ্ছে জামাল-সুমনদের বড় অনুপ্রেরণা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে