কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল বুধবার      

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৬:০১আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৬:০১

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। বুধবার চারটি  কোয়ার্টার ফাইনাল  অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের লাইন আপ হলো- বৈশাখী টিভি বনাম ইন্ডিপেডেন্ট টিভি, বাংলাভিশন বনাম ডেইলি স্টার, চ্যানেল আই বনাম ঢাকা ট্রিবিউন এবং জাগো নিউজ বনাম যমুনা টিভি।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় জয় পেয়েছে যমুনা টিভি, বৈশাখী টিভি ও ডেইলি স্টার। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে যমুনা টিভি। ৫-০ গোলে তারা হারিয়েছে সমকালকে। দুই জয় নিয়ে যমুনা টিভি উঠেছে কোয়ার্টার ফাইনালে। বিজয়ী দলের মেহেদী হাসান সোহেল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। একাত্তর টেলিভিশনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে  পৌঁছেছে বৈশাখী টিভি। বৈশাখী টিভির শাহ আলম ম্যাচ সেরা নির্বাচিত হন। ডেইলি স্টার নাবিদ ইয়াসিনের একমাত্র গোলে হারিয়েছে নিউজ ২৪’কে। নাবিদ ইয়াসিন হন ম্যাচ সেরা।

এছাড়া দিনের বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। গোলশূন্য ড্র করেছে ইন্ডিপেডেন্ট টিভি ও দৈনিক জনকণ্ঠ। বাংলাভিশন ও সময় টিভির খেলায়ও ছিল গোলশূন্য। জাগো নিউজ ও একুশে টিভির খেলায়ও কোন গোল হয়নি। ১-১ গোলে ড্র হয়েছে দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের ম্যাচটি। চ্যানেল আই, ইন্ডিপেডেন্ট টিভি, জাগো নিউজ ও বাংলা ভিশন একটি জয় ও একটি ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।  এর আগে সোমবার সবার আগে  কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ট্রিবিউন।

জাতীয় ফুটবল দলের সাবেক কোচ একেএম মারুফুল হক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের