বাংলাদেশের খেলা দেখতে এসেছেন তিনি বাহরাইন থেকে

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৯ মার্চ ২০২২, ১৮:২৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:৩০

ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। আজ (মঙ্গলবার) সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সে এক বিদেশি এসে হাজির। পরিচয় পর্বের পর জানা গেলো তিনি বাহরাইন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কর্মকর্তা। নাম আহমেদ কামাল। সিলেটে এসেছেন মূলত বাংলাদেশের খেলা সরাসরি মাঠে বসে দেখতে। খেলা দেখে লাল-সবুজ দলের পারফরম্যান্স নিজ দেশে রিপোর্ট করবেন!

আগামী জুনে এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ ‘ই’-তে খেলবে বাহরাইন, বাংলাদেশ, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। বাহরাইন এই গ্রুপে ফেভারিট। তাই গ্রুপে থাকা অন্য দেশগুলোর বর্তমান অবস্থা জানতে নিজ দেশ থেকে টেকনিক্যাল কর্মকর্তাও পাঠাচ্ছে।

৩০ বছর বয়সী কামাল বাহরাইন ফেডারেশনে যোগ দিয়েছেন দুই বছর আগে। বাংলাদেশের খেলা দেখা প্রসঙ্গে এই প্রতিবেদককে তিনি বলেছেন, ‘তুর্কমেনিস্তান শক্তিশালী দল। মালয়েশিয়াও ভালো। বাংলাদেশ উন্নতি করছে। আমরা প্রতিপক্ষ সবাইকে সিরিয়াসলি নিচ্ছি। বাংলাদেশের খেলা দেখতেই আমার এখানে আসা।’

কামাল সিলেটের ম্যাচ দেখতে নিজ দেশের ফেডারেশন থেকে চিঠি নিয়ে এসেছেন। যদিও তিনি অনুশীলন সেশন দেখার সুযোগ পাননি। কামাল নিজেই বলেছেন, ‘আমি এখানে এসেছি দুই দিন হলো। বাংলাদেশের অনুশীলন সেশন দেখিনি। কারণ এটা ঠিকও নয়। আমি তাদের সম্মান করি।’

ম্যাচ দেখে নিজেদের ফেডারেশনে রিপোর্ট করার কথাও জানালেন সাবেক এই ফুটবলার, ‘বাংলাদেশে নতুন কোচ এসেছে। তার অধীনে দল কেমন খেলে তা দেখতে এসেছি। খেলা দেখে তা ফেডারেশনকে জানাবো। এছাড়া ভিডিও ফুটেজ তো এমনিতে পাওয়া যায়। তাই এখানে সমস্যার কিছু দেখছি না। বাংলাদেশ থেকে কেউ গেলে আমাদের খেলাও দেখতে দেওয়া হবে। এখন ডিজিটাল যুগে কোনও কিছু লুকানোর নেই।’

বাংলাদেশে এসে ভালো লাগার বিষয়টিও জানালেন কামাল, ‘আমার কাছে এই দেশটিকে ভালো লেগেছে। এখানকার মানুষজন বেশ বন্ধুত্বপূর্ণ। এছাড়া প্রচুর বাংলাদেশি আমাদের ওখানে কাজ করে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে। আশা করছি বাংলাদেশ ভালো করবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি