এশিয়ান কাপের বাছাইয়ের আগে কী বার্তা পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৪:১৯আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৪:১৯

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ছিল দুটি ফিফা প্রীতি ম্যাচ। প্রস্তুতিমূলক হলেও সেখানে সুখকর কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ। মালেতে দুই গোলে হারের পর সিলেটে হয়েছে গোলশূন্য ড্র। কিন্তু মঙ্গোলিয়ার বিপক্ষে জিততে না পারাটা ছিল বড্ড বেমানান! অথচ আগামী জুনে এশিয়ান কাপের বাছাই পর্বের আগে এই দুটো ম্যাচই ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ভরসা।

তাই স্বাভাবিকভাবে প্রশ্ন এসেই যায় দুটো প্রীতি ম্যাচ থেকে কী অভিজ্ঞতা অর্জন করলো বাংলাদেশ? যেহেতু আর কোনও প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ।

আগামী জুনে এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপ ‘ই’ তে খেলবে বাহরাইন, বাংলাদেশ, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। বাংলাদেশের তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দল। ফলে বাছাই পর্ব অতিক্রম করতে জামাল ভূঁইয়াদের বড় বাধাই পার হতে হবে। কিন্তু তারজন্য প্রেরণারও তো দরকার। দেখা পেতে হবে গোলের। কিন্তু হাভিয়ের কাবরেরার দলের কাছে এই গোলই এখন সোনার হরিণ যেন! তাই এশিয়ান কাপের বাছাই পর্ব পেরুনো অনেকটাই কঠিন বলে মনে হচ্ছে।

সবশেষ মঙ্গোলিয়ার বিপক্ষে আধিপত্য ধরে রেখেও গোল পাওয়া হয়নি। বরং গোল মিসের মহরা দেখা গেছে। রাকিব-সুমনরা সব দিক থেকে এগিয়ে থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি। অথচ প্রচণ্ড ঠাণ্ডার দেশ থেকে আসা অতিথিরা কন্ডিশনের কাছে ছিল অসহায়। স্বাগতিকরা এই সুযোগটাও কাজে লাগাতে পারেনি।

সুবর্ণ সুুযোগ হাতছাড়া হওয়ায় সিলেট স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজতেই স্বাগতিকদের জাফর ইকবালকে দেখা গেলো হতাশায় যেন নুয়ে পড়ছেন তিনি। তাই মোহামেডানের এই উইঙ্গার আক্ষেপের সুরে বলেছেন, ‘আসলে আমার অনেক খারাপ লাগছে। জয় পাওয়াটা দরকার ছিল। সবাই ভালো খেললেও জয়টা পাওয়া হয়নি।’

অধিনায়ক জামাল ভূঁইয়াও কোনও কিছু গোপন করলেন না। আফসোসের সুরে বলেছেন, ‘আমরা বল পজিশনে এগিয়ে ছিলাম। কিন্তু গোল পাওয়াটা উচিত ছিল। ফুটবল তো গোলের খেলা, এটাই বড় সমস্যা। যারা সামনে খেলছে তারা চেষ্টা করেছে, দুর্ভাগ্যবশত গোল আসেনি।’

স্কোরিং সমস্যা প্রকট হয়ে উঠাতে এখন মালয়েশিয়াতে বাংলাদেশের জন্য আধিপত্য দেখানোও কঠিন হয়ে পড়বে। সুযোগও আসবে কম। ফলে দল নিয়ে স্প্যানিশ নতুন কোচ হাভিয়ের কাবরেরাকে আরও কাজ করতেই হবে। এর পরেও সাফল্য আসবে কিনা, তা বলে দেবে সময়। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের