কুল-বিএসজেএ টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৫:৫২আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫:৫২

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কাল বৃহস্পতিবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শেষ চারের লড়াইয়ে সকাল সাড়ে নয়টায় মুখোমুখি হবে বৈশাখী টিভি বনাম চ্যানেল আই এবং বাংলাভিশন বনাম যমুনা টিভি। কিছুক্ষণ বিরতির পর  দুই সেমিফাইনালিস্ট সকাল ১১ টায় ট্রফির লড়াইয়ে অংশ নেবে।

বুধবার বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে চারটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বৈশাখী টিভি, চ্যানেল আই, বাংলা ভিশন ও যমুনা টিভি।

এদিন সবচেয়ে বড় জয় পেয়েছে যমুনা টিভি। তারা ৪-০ গোলে হারিয়েছে জাগোনিউজ ২৪.কমকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চ্যানেল আই। দিনের বাকি দুটি কোয়ার্টার ফাইনাল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বৈশাখী টিভির ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। পরবর্তীতে টাইব্রেকারে ৪-১ গোলে জয় পায় বৈশাখী টিভি। বাংলাভিশন ও ডেইলি স্টারের নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৫-৪ গোলে ডেইলি স্টারকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাভিশন। 

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার ও আরমান মিয়া ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের