এএফসি কাপে আবাহনীর প্রতিপক্ষ ভারতের মোহনবাগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ২২:১০আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২:১০

আর্থিক সমস্যার কারণে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া বাংলাদেশে আসতে পারেনি। যে কারণে আজ (মঙ্গলবার)নির্ধারিত সময়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচটি হতে পারেনি। তাই এএফসি কাপে সরাসরি প্লে-অফ ম্যাচে জায়গা করে নেয় আকাশি-নীল জার্সিধারীরা। আগামী ১৯ এপ্রিল প্লে-অফ ম্যাচে মারিও লেমসের দল প্রতিপক্ষও পেয়ে গেছে। ভারতের অন্যতম জায়ান্ট এটিকে মোহনবাগান এফসির মুখোমুখি হবে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা।

আজ  প্রিলিমিনারি রাউন্ড-২ এর ম্যাচে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাবকে।

প্রথমার্ধেই তিন গোল করে জয়ের পথ অনেকটাই সুগম করে মোহনবাগন। দ্বিতীয়ার্ধে হয়েছে আরও দুই গোল।

২৪ মিনিটে জনি কুকো মোহনবাগানকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মানভির সিং। ৩৯ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান আরও বাড়ান জনি।

দ্বিতীয়ার্ধেও ব্লু স্টার পারেনি ঘুরে দাঁড়াতে। উল্টো ৭৭ ও ৮৯ মিনিটে আরও দুটি গোল হজম করে বসে দলটি। ডেভিড উইলিয়ামসের পর মানভিরের গোল মোহনবাগান বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

আগামী ১৯ এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের তিনবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের বিপক্ষে কলকাতার মাঠে জিততে পারলে আবাহনী টিকিট পাবে ‘ডি’ গ্রুপে খেলার। সেখানে আগে থেকেই অপেক্ষা করে আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ