সদ্যোজাত ছেলে হারালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ০৩:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৩:২৯

ইংলিশ প্রিমিয়ার লিগে নরিচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এর মধ্যে একটি গোলের পর  বল তার জার্সির মধ্যে  পেটের কাছে রেখে অন্যরকমভাবে  উদযাপনও করতে দেখা যায়। হয়তো আবারও বাবা হওয়ার আনন্দে তা করেছিলেন। তবে এতো তাড়াতাড়ি যে দুঃসংবাদ পাবেন তা চিন্তাও করেননি। সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা!

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নিজেই এই দুঃসংবাদ জানিয়েছেন।

রোনালদো ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেস একটি বিবৃতিও দিয়েছেন।  সাক্ষর করা বিবৃতিতে বলা হয়েছে—'খুব কষ্টের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে যে, আমাদের শিশু পুত্র আমাদের ছেড়ে চলে গেছে। এটা কতটা কষ্টের, তা কেবল মাত্র মা-বাবাই বুঝতে পারে।'

এরপর যোগ করেন, 'একমাত্র শিশু কন্যাই আমাদের এই কঠিন মুহূর্তকে কিছু আশা ও আনন্দ দিয়ে মোকাবিলা করার শক্তি দিতে পারে।'

চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শোকার্ত রোনালদো ও জর্জিনা, 'বিশেষ যত্ন ও সমর্থনের জন্য আমরা সব চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই।”

বিবৃতির শেষে  এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষারও অনুরোধ করেছেন তারা।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম