মোহনবাগানের বিপক্ষে কেমন হলো আবাহনীর একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৯:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৯:৪২

ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন চোটে আক্রান্ত। তারপরও বিবেচনায় ছিলেন তিনি। কিন্তু টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি। আজ (মঙ্গলবার) এএফসি কাপের প্লে-অফ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে তাই এই ব্রাজিলিয়ানের খেলা হচ্ছে না। তার জায়গায় বসনিয়া-হার্জেগোভিনার স্ট্রাইকার নেদো তুর্কোভিচের অভিষেক হচ্ছে।

এছাড়া সাসপেনশেনর কারণে সুশান্ত ত্রিপুরা নেই। পাসপোর্ট জটিলতায় খেলা হচ্ছে না ডিফেন্ডার মনির আলমের। তাদের জায়গায় রাইট ব্যাকে মেহেদী হাসান রয়েল খেলবেন। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস দলকে সম্ভাব্য ৪-৩-৩ ছকে খেলাতে চাইছেন।

গোলকিপার শহীদুল আলম তো আছেনই। রক্ষণে নুরুল নাইম ফয়সাল, টুটুল হোসেন বাদশা, মিলাদ শেখ ও রয়েল আছেন। মাঝমাঠে আবু সাইদ ও রাফায়েল অগাস্তো বড় ভরসা। দুই উইংয়ে রাকিব হোসেন ও দানিয়েল কলিনদ্রেস। ‘নাম্বার নাইন’ নেদো ও পরিস্থিতি অনুযায়ী ঠিক তার পেছনে নাবীব নেওয়াজ জীবন খেলবেন।

আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারাতে পারলে আবাহনী টিকিট পাবে মে মাসে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার। কোচ মারিও লেমস সেই পর্বে খেলার ব্যাপারে বেশ আশাবাদী।

আবাহনী একাদশ: শহীদুল আলম সোহেল, মেহেদী হাসান রয়েল, টুটুল হোসেন বাদশা, মিলাদ শেখ, নুরুল নাইম ফয়সাল, আবু সাইদ, রাফায়েল অগাস্তো, রাকিব হোসেন, দানিয়েল কলিনদ্রেস, নেদো তুর্কোভিচ ও নাবীব নেওয়াজ জীবন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী