আর্জেন্টিনার বিপক্ষে খেলে বিদায় বলবেন কিয়েলিনি

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২২, ১২:০২আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২:০৩

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া হয়নি ইতালির। সেই হতাশায় ক্যারিয়ারটা আর লম্বা করতে চাচ্ছেন না ডিফেন্ডার জর্জো কিয়েলিনি। ২০২১ ইউরো জেতা ইতালির অন্যতম সদস্য বিদায় বলে দিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলকে। তার জন্য বেছে নিয়েছেন ইতালি-আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ক্ষণ।

১ জুন ওয়েম্বলিতে কোপা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। গত বছর যে মাঠে আজ্জুরিরা জিতেছিল ইউরো।

সোমবার সাসুউলোর বিপক্ষে জুভেন্টাসের ২-১ গোলে জেতা ম্যাচের পর ৩৭ বছর বয়সী কিয়েলিনি ডিএজেডএনকে বলেছেন, ‘ওয়েম্বলিতে জাতীয় দলকে আমি বিদায় জানাবো। যে মাঠে ইউরো জিতে আমার ক্যারিয়ারের চূড়া দেখতে পেরেছিলাম।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি আসলে আজ্জুরিদের একটা ভালো স্মৃতি নিয়ে বিদায় বলতে চাই। ওই ম্যাচটা নিশ্চিতভাবে ইতালির হয়ে আমার শেষ ম্যাচ।’

১১৬টি ম্যাচ খেলা কিয়েলিনির অভিষেক হয়েছে ২০০৪ সালে। গত বছর ইউরো জিততে অন্যতম ভূমিকা পালন করলেও ২০১২ সালে রানার্স আপ হওয়া দলটিরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

ইতালির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। তার সঙ্গে রয়েছেন কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো। তাদের থেকে বেশি ম্যাচ খেলেছেন ড্যানিয়েল ডি রসি, পাউলো মালদিনি, ফাবিও কানাভারো ও জিয়ানলুইজি বুফন।

ইতালির রক্ষণের মূল ভরসা কিয়েলিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন কিনা- সে বিষয়টি ভেবে দেখেননি। তার কথা হলো, ‘জুভেন্টাসের সঙ্গে মধুর সম্পর্কটা এখনই শেষ হচ্ছে না। হওয়ারও কথা নয়। তবে মৌসুমের শেষে সবকিছু নিয়ে ভাবতে হবে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে হবে- আমার জন্য কোনটা ভালো হবে।’

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী