চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আসতে পারে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৭:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:০৭

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল চলছে। প্রথম লেগ শেষ হয়েছে, অপেক্ষা এখন দ্বিতীয় লেগের। অর্থাৎ, ঘরের মাঠের খেলা শেষ করে প্রতিপক্ষের মাঠে খেলতে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে শেষ চারের লড়াইয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি সামনে না-ও থাকতে পারে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা তেমন কিছুই ভাবছে!

এখন দুই লেগ ভিত্তিতে একবার নিজের মাঠে আরেকবার প্রতিপক্ষের মাঠে সেমিফাইনাল আয়োজিত হয়। তবে এই নিয়মে পরিবর্তন এনে একই শহরে সেমিফাইনাল আয়োজন করার চিন্তা-ভাবনা করছে উয়েফা। ফাইনাল ম্যাচের জন্য যেমন ভেন্যু আগে থেকে নির্ধারণ করা থাকে, তেমনি সেমিফাইনালেও ভেন্যু ঠিক করা থাকবে। উয়েফার ভাবনায় থাকা ফরম্যাটে সেমিফাইনাল ও ফাইনাল হবে একই শহরে।

অর্থাৎ, সেমিফাইনাল নিশ্চিত করা চার দলকে আলাদা না রেখে একই শহরে অন্যরকম একটা টুর্নামেন্টের আবহ তৈরি করার ভাবনা উয়েফার। যে সপ্তাহে সুপার ফোর নিয়ে সেমিফাইনাল ও ফাইনাল হবে, সেই সপ্তাহকে ডাকা হবে ‘উইক অব ফুটবল’। এই ফরম্যাটে খেলা আয়োজন করা হলে সেমিফাইনালে আর দুই লেগ থাকবে না। এক ম্যাচেই নির্ধারণ হবে ফাইনালিস্ট।

আগামী ১১ মে ভিয়েনায় অনুষ্ঠিত হবে উয়েফার বার্ষিক কংগ্রেস। সেখানে আলোচনার অন্যতম বিষয় হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের এই ‘সুপার ফোর’ পদ্ধতি। যেটি আলোর মুখ দেখতে পারে ২০২৪ সাল থেকে। যদিও উয়েফা এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বা পরিকল্পনা সাজায়নি। তারা শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগ আরও আকর্ষণীয় করতে চিন্তা-ভাবনা করছে।

সপ্তাহখানেক আগে এই ধারণা নিয়ে উয়েফার সঙ্গে আলোচনা করেছিলেন প্যারিস সেন্ত জার্মেই ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির নাসের আল খেলাইফি। তার ‘আইডিয়া’ অনুযায়ী, শেষ চারের চার দলকে নিয়ে নির্দিষ্ট একটি শহরে এক লেগের সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করা।

আলোচনার মাধ্যমে এই ভাবনা বাস্তবায়ন হলে দুই লেগের সেমিফাইনালের ঐতিহ্য মুছে যাবে চ্যাম্পিয়নস লিগ থেকে। প্রতিযোগিতাটির জন্ম, ১৯৫৫-৫৬ মৌসুম থেকে দুই লেগে হয়ে আসছে শেষ চারের লড়াই।

/কেআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী