সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখাচ্ছেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ২০:৫৮আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ২০:৫৮

চতুর্থ মেয়াদে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। এবারও কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তার নির্বাচিত হতে বাধা থাকছে না। এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী জুনে ঢাকার সভাতে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। তবে চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়ে রাখলেন দেশের ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি। সভাপতি হলে সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চান তিনি।

ইফতারের আগে বাফুফে ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি। সেখানে সাফ নিয়ে নানান প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। শুরুতে সাফের পরিধি নিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘প্রথমে আমি যখন সাফের দায়িত্ব নেই। তখন ছেলেদের একটি টুর্নামেন্ট ছিল। এখন ছেলে ও মেয়েদের মিলিয়ে ৭টা টুর্নামেন্ট হচ্ছে। সামনের লক্ষ্য হলো ক্লাব কাপ। ইউরোপে যেমনটি হয়।’

সালাউদ্দিন নতুন টুর্নামেন্ট আয়োজনের কথা বললেও সমস্যা হলো ক্যালেন্ডারের ঠাসা সূচি। ফিফা-এএফসির-ই অনেক খেলা হয়ে থাকে। তাই দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো নিয়ে চ্যাম্পিয়নশিপ করার আগ্রহ প্রকাশ করলেও প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন সালাউদ্দিন, ‘এখন চ্যালেঞ্জ হলো সময় বের করা ও স্পন্সর সংগ্রহ করা। ভারত, পাকিস্তানসহ অন্য দেশের লিগ একেক সময়ে হয়ে থাকে। এই জায়গাতেই আমাদের চ্যালেঞ্জ। তবে এবার একটাই মেইন টার্গেট- যেভাবেই হোক সেটা করতে হবে।’

বাইরে চ্যাম্পিয়নস লিগ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হলেও সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ সেভাবে করা কঠিন। তাই বাস্তবতা বুঝে পরিকল্পনার পক্ষে সালাউদ্দিন, ‘হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে করার চিন্তা। সমস্যা হলো সূচি মেলাতে পারছি না। আবার এক ভেন্যুতেও হতে পারে। জুনের পর চলতি বছরেই এ নিয়ে একটা প্রোগ্রাম দেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের