আনচেলত্তির ইতিহাসের দিনে যে অস্বস্তির রেকর্ড গার্দিওলার

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২২, ১৩:৪৬আপডেট : ০৫ মে ২০২২, ১৬:১২

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে অবিশ্বাস্য এক ম্যাচের জন্ম দিলো বার্নাব্যু। তাতে রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তন আর ম্যানচেস্টার সিটির ছিটকে যাওয়া দুই ভিন্ন অনুভূতির মাঝে ফেলে দিয়েছে দল দুটির কোচকে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ইতিহাসটা যদি হয় গর্বের, ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার রেকর্ডটা হবে অস্বস্তির।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়েই দুই লেগ মিলে ৬-৫ গোলে ফাইনাল নিশ্চিত করেছে আনচেলত্তির দল। তাতে পঞ্চমবার ইউরোপের এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন ইতালিয়ান কোচ। এতবার শিরোপা মঞ্চে ওঠার নজির রাখতে পারেননি আর কেউই। এসি মিলানের হয়ে ২০০৩, ২০০৫ ও ২০০৭ সালে ফাইনালে যাওয়ার পর মাদ্রিদের হয়ে ২০১৪ সালে শিরোপা জিতেছিলেন।

এই মৌসুমে তো শিষ্যদের নিয়ে অবিশ্বাস্য সব ম্যাচেরই জন্ম দিয়ে যাচ্ছেন একের পর এক। বার বার প্রত্যাবর্তনের গল্প লিখে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। যার ব্যাখ্যায় স্প্যানিশ জায়ান্টদের কোচ বলেছেন, ‘আমি বলবো না এভাবেই আমরা খেলতে অভ্যস্ত। কিন্তু আজ যা হলো সেটি চেলসি, পিএসজির বিপক্ষেও হয়েছিল। এখন যদি আপনারা বলেন কেন? তাহলে বলতে হবে এটা এই ক্লাবেরই ইতিহাস। যখন মনে হয় আমরা ছিটকে যাচ্ছি, তখন তা এভাবেই এগিয়ে যেতে প্রেরণা দেয়।’  

অপর দিকে গার্দিওলার জন্য এই টুর্নামেন্টই এখন অনন্ত আক্ষেপের এক নাম। বার্সার হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার পর আর কোনওদিন সাফল্য ধরা দেয়নি তার। ৬বার টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করতে পারলেও অগ্রযাত্রা ছিল এই পর্যন্তই। এতদিন এককভাবে যে রেকর্ডটির মালিক ছিলেন শুধু হোসে মরিনহো। এখন সর্বশেষ ম্যাচে ম্যানসিটি বিদায় নেওয়ায় অস্বস্তির রেকর্ডটি তার সঙ্গে ভাগাভাগি করতে বাধ্য হলেন পেপ গার্দিওলা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের