ঈদের ছুটির পর মাঠে নামছে আবাহনী-বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ১৯:৫০আপডেট : ০৬ মে ২০২২, ১৯:৫০

ঈদের ছুটিতে সপ্তাহখানেক প্রিমিয়ার ফুটবল লিগের খেলা বন্ধ ছিল। ছুটি শেষে কাল শনিবার থেকে আবারও মাঠে গড়াচ্ছে খেলা। প্রথম দিনেই হবে চারটি ম্যাচ। এরমধ্যে অন্যতম দুই ফেভারিট আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ম্যাচ।

বসুন্ধরা লিগ টেবিলে এরই মধ্যে শীর্ষে থাকা দল। অস্কার ব্রুজনের দলের ১৩ ম্যাচে সংগ্রহ ৩২ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী রয়েছে ঠিক তাদের পরই।

শনিবার গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রুজনের দল মুখোমুখি হবে মুক্তিযোদ্ধার। আর সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ।

ছুটিতে খেলা না হলেও ক্লাবগুলোর অনুশীলন কিন্তু বন্ধ ছিল না। ঈদের দিন ছাড়া নিয়ম করে ঠিকই সবাই অনুশীলন করেছে।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস জানালেন, লক্ষ্যে অবিচল থাকতে অনুশীলন চলমান রেখেছেন তারা। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিটনেস ধরে রাখতেই অনুশীলন হয়েছে। যেহেতু সামনে ম্যাচ রয়েছে। তাই লম্বা সময়ের জন্য ছুটির সুযোগ ছিল না। আমাদের লক্ষ্য লিগ শিরোপা। সেই লক্ষ্যে দল অনুশীলন করে যাচ্ছে।’

অপর দিকে বসুন্ধরা কিংসের জন্য এই দুই রাউন্ড নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ। কেননা ১৮ মে থেকে কলকাতায় শুরু হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা।

যদিও ঈদের পর মাত্র দুই রাউন্ডের খেলা হয়ে বিরতি থাকবে লম্বা সময়। আগামী ১৩ মে পর্যন্ত খেলা চলবে। তার পর এএফসি কাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য বিরতি। ২০ জুন থেকে আবার প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের