আজ ম্যান সিটির ম্যাচের দিকে তাকিয়ে ক্লপ

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২, ১৩:১২আপডেট : ১৫ মে ২০২২, ১৩:১৬

এফএ কাপে জমজমাট এক লড়াই উপহার দিয়েছে লিভারপুল-চেলসি। ১২০ মিনিটের ফাইনালে ছিল না কোনও গোল। শেষ পর্যন্ত ভাগ্য পরীক্ষায় পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে চেলসিকে হারিয়েছে তারা। তাতে লিগ কাপের পর পূরণ হয়েছে ডাবল জেতার স্বপ্নও। তবে তাদের কোয়াড্রপল বা চার শিরোপা জেতার সম্ভাবনা টিকে থাকলেও সেটি আরও পরিষ্কার হয়ে যাবে আজ রাত ম্যানচেস্টার সিটি-ওয়েস্ট হ্যাম ম্যাচের পর।  এখন এই ম্যাচের দিকে তাকিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

লিগ টেবিলে ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৬ পয়েন্ট। আজ জিতলে ম্যান সিটি পাবে ৬ পয়েন্টের অগ্রগামিতা। ফলে শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা ঘরে তুলবে। তাই ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচটা ভীষণ ‍গুরুত্বপূর্ণ। ক্লপ এফএ কাপের শিরোপা জেতার পর লিভারপুল কোচ বলেছেন এই ম্যাচের ওপর নির্ভর করছে তাদের কোয়াড্রপল-স্বপ্ন, ‘দেখা যাক আজ কী হয়। ওরা যদি ওয়েস্ট হ্যামের বিপক্ষে হেরে যায়, তাহলে আমি ভাবতে শুরু করবো। না হলে ধরে নেবো আমাদের এই জায়গা থেকেই চলে যেতে হচ্ছে।’      

লিভারপুল প্রায় ১৬ বছর অপেক্ষার পর এফএ কাপের শিরোপা জিতেছে। তাও আবার অষ্টমবার। তাদের সর্বশেষ শিরোপাটি ছিল ২০০৬ সালে। শিষ্যদের এই অর্জনে ক্লপ বলেছেন, ‘ওরা জানে ওদের সম্পর্কে আমি কী ভাবি। এই ট্রফিটি আমাদের পুরো ক্লাবের অনেক বড় প্রাপ্তি। আমার কাছে এটাই সব।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের