জাতীয় দলের অনুশীলনে অনুপস্থিত: সোহেল ও জীবনকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৫:১১আপডেট : ১৮ মে ২০২২, ১৫:১১

এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়েই চলছে উত্তেজনা। দুই ফুটবলার নির্দিষ্ট সময়ে উপস্থিত না হওয়ায় তাদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। আজকের মধ্যেই এর জবাব দিতে বলা হয়েছে অভিযুক্ত গোলকিপার শহিদুল আলম সোহেল ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে।

চোটের কারণে গোলকিপার শহিদুল আলম সোহেল চট্টগ্রাম থেকে ক্যাম্পে উপস্থিত হতে আগেই অপারগতা প্রকাশ করেছিলেন। আর নাবীব নেওয়াজ জীবন উপস্থিত হন একদিন পর। যা ভালো চোখে দেখেননি জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তাই কড়া বার্তা দেওয়ার জন্যই তার শাস্তিমূলক পদক্ষেপ।

শেষ পর্যন্ত কাল রাতে দুই ফুটবলারকে শোকজ করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোহেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি কারণ দর্শাও নোটিশ পেয়েছি, জবাবও দেবো। তবে আমি তো আগেই টিম ম্যানেজমেন্টকে চোটের কথা জানিয়েছি। ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছে। তাই ক্যাম্পে যাইনি।’

জীবন অবশ্য আগেই বলেছেন ‘ভুল বোঝাবুঝির’ কথা। তবে শোকজের উত্তর পাঠিয়েও দিয়েছেন আবাহনী লিমিটেডের এই তারকা। কেন ঠিক সময়ে আসতে পারেননি তা লিখিতভাবে জানিয়েছেন। বল এখন স্প্যানিশ কোচের কোর্টে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী