কাকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মানছেন মেসি?

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২২, ১১:১৩আপডেট : ৩১ মে ২০২২, ১১:১৩

রিয়াল মাদ্রিদে ১৩টি বছর কাটিয়েছেন করিম বেনজিমা। যার মধ্যে এই বছর নিঃসন্দেহে তার ক্যারিয়ার সেরা! ৪৪ গোল আর ১৫ অ্যাসিস্টে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। ফরাসি স্ট্রাইকারের এই ফর্মের কারণেই তো চ্যাম্পিয়নস লিগ পুনরূদ্ধার করা গেছে। বাকিরা যখন ফরাসি তারকাকেই ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করছেন। তখন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির মূল্যায়ন অবশ্যই জানা প্রয়োজন।

চ্যাম্পিয়নস আর লা লিগা জেতা বেনজিমা কিন্তু দুটি টুর্নামেন্টেরই সর্বোচ্চ স্কোরার। এমনকি চ্যাম্পিয়নস লিগ নকআউটে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখতে তার অবদান ছিল সবচেয়ে বেশি।

শেষ ষোলোতে যেমন প্যারিস সেন্ত জার্মেইর কাছে প্রথম লেগের হারটা ছিল ১-০ গোলে। ফিরতি লেগেও পিছিয়ে পড়লে ২-০ গোলের লিড পায় পিএসজি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল। শেষ আটের লড়াইয়েও চেলসির বিপক্ষে পায় রোমাঞ্চকর জয়। হ্যাটট্রিক করে তাতে বড় অবদান বেনজিমারই। এমন পারফরম্যান্স দেখে লিওনেল মেসির মূল্যায়ন, ‘এই বছর বেনজিমা যেভাবে চোখধাঁধানো বছর কাটিয়েছে, তাতে সন্দেহ নেই যে ব্যালন ডি’অরের ওই যোগ্য। যার রয়েছে চ্যাম্পিয়নস লিগ শিরোপাও।’

নকআউটে বেনজিমার অপ্রতিরোধ্য পারফরম্যান্সের প্রশংসা করেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টিনার একটি টিভিকে তিনি বলেছেন, ‘শেষ ষোলোর পর থেকে সে প্রতিটি ম্যাচই মৌলিক অবদান রেখেছে। তাই এই বছরের কথা বললে ওর প্রাপ্তির বিষয়টাতে কোনও সন্দেহ নেই।’

ব্যালন ডি’অর ঘোষণা করা হবে আগাসী ১৭ অক্টোবর। যার মনোনয়ন প্রকাশ পাবে ১২ আগস্ট। একটা সময় বর্ষপঞ্জিকা হিসেব করে পুরস্কারটি দেওয়া হলেও এখন থেকে সেটি মৌসুম বিবেচনায় দেওয়া হবে। যার ব্যপ্তি আগস্ট-জুলাই।

      /এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ