ইন্দোনেশিয়ার বিপক্ষে সাজ্জাদের অভিষেক, কেমন হলো একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৮:৪২আপডেট : ০১ জুন ২০২২, ১৮:৫০

ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর আসিয়ান অঞ্চলের দেশটির সঙ্গে ম্যাচ খেলার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা। এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের একাদশে চমক রয়েছে। সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে নিয়ে সাজানো হয়েছে একাদশ।

আজ (বুধবার) ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ। বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে হাভিয়ের কাবরেরার দল। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন।

আর জাতীয় দলে প্রথমবারের মতো ‘নাম্বার নাইন’ হিসেবে অভিষেক হচ্ছে সাজ্জাদ হোসেনের। নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা না থাকায় সাজ্জাদের সামনে সুযোগটা এসেই গেলো।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ একবারই জয় পেয়েছিল, সেটা বিশ্বকাপ বাছাইয়ে ১৯৮৫ সালে ঢাকার মাঠে। কায়সার হামিদ ও আশরাফ উদ্দিন চুন্নুর গোলে তাদেরকে ২-১ গোলে হারিয়েছিল। এরপর কোনোবারই জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০০৮ সালে মারদেকা কাপে ২-০ গোলের হার আছে। দীর্ঘদিন পর দুই দল মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী