বাংলাদেশ দলে মানিয়ে নেওয়ার চেষ্টায় সুফিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২২, ২০:০৭আপডেট : ০৪ জুন ২০২২, ২০:০৭

ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে দলের সঙ্গে ছিলেন না মাহবুবুর রহমান সুফিল। পারিবারিক কারণে যেতে পারেননি এই ফরোয়ার্ড। তবে মালয়েশিয়াতে এশিয়ান কাপ ফুটবলের বাছাই সামনে রেখে দলে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। মালয়েশিয়ায় দলের সঙ্গে যোগ দিয়ে আজ (শনিবার) অনুশীলনও করেছেন তিনি।

প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সুফিল এই প্রথম ডাক পেয়েছেন। এর আগে দুটি প্রীতি ম্যাচে দলের সঙ্গে ছিলেন না। মূলত নিয়মিত একাদশের কয়েকজন চোটে পড়ায় সুফিলের সামনে দুয়ার খুলে যায়।

অনেকদিন জাতীয় দলের বাইরে থাকায় এখন নতুন করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই ফরোয়ার্ড। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় সুফিল বলেছেন, ‘গতকাল (শুক্রবার) মালয়েশিয়ায় এসেছি। আজ (শনিবার) অনুশীলন করলাম। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে পুরো দল উজ্জীবিত। মালয়েশিয়ায় পৌঁছে প্রথম অনুশীলন শেষে কাবরেরা বলেছেন, ‘অধিকাংশ খেলোয়াড়ই ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে, তাই রিকোভারির মধ্যে আছি। সুফিল দলে যোগ হয়েছে। বাছাইয়ে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাই।’

আগামী ৮ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজ দল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের