রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারালো পর্তুগাল, ড্র করেছে স্পেন 

স্পোর্টস ডেস্ক 
০৬ জুন ২০২২, ০৩:০৬আপডেট : ০৬ জুন ২০২২, ০৩:০৮

নেশন্স কাপে আগের ম্যাচে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার বি গ্রুপে দ্বিতীয় ম্যাচেই শুরুর একাদশে থেকে দারুণ ভাবে জ্বলে উঠলেন। করলেন জোড়া গোল। তাতেই সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল।  অন্য দুটি গোল কারভালহো ও ক্যানসেলোর।

লিসবনে ৫৫ ভাগ বল দখলে এগিয়ে থেকে স্বাগতিকরা প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়। ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে উইলিয়াম কারভালহো পোস্টের কাছ থেকে ডান পায়ের শটে গোল করে পর্তুগাল কেপ্রথম এগিয়ে নেন। 

গোল শোধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। জারদান শাকেরি কিংবা সেফরোভিচ কেউই পারেননি লক্ষ্যভেদ করতে।

উল্টো ৩৫ মিনিটে পর্তুগাল আবারও এগিয়ে যায়। দিয়েগো জোতার এসিস্টে রোনালদো বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুন করেন।

চার মিনিট পর রোনালদো দলকে তৃতীয় গোল উপহার দেন। পোস্টের কাছ থেকে জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত ছিল।

৬৮ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পায়। বার্নাডো সিলভার এসিস্টে হোয়াও ক্যানসেলো ডান পায়ের শটে গোল করেন। ৬৪ ও ৮৪ মিনিটে রোনালদো চেষ্টা করেও পারেননি হ্যাট্রটিক পূর্ণ করতে।

অন্য ম্যাচে স্পেন ২-২ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের সঙ্গে। 

/টিএ/জেজে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে