আসল বিশ্বকাপ ট্রফি দেখে ছবি তুলে রোমাঞ্চিত তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৫:০৯আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:২৫

কয়েক মাস পরই কাতার বিশ্বকাপ। ২০২২ সালের ফুটবল মহাযজ্ঞ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি এসেছে বাংলাদেশে। আর তা দেখতে বৃষ্টির মধ্যেও রাজধানীর র‌্যাডিসন হোটেলে উপস্থিত হয়েছিলেন ফুটবলমোদীরা। সোনালি ট্রফিটি কাছ থেকে দেখার পাশাপাশি ছবি তোলা যাবে- এমন সুযোগ কেউই হাতছাড়া করতে চাননি। বাছাইকৃত ভক্তরা তাই সকাল থেকে হোটেলে এসে জমায়েত হতে থাকেন। আসল বিশ্বকাপ ট্রফি দেখে ছবি তুলতে পেরে রোমাঞ্চিত সবাই।

বিশ্বকাপ ট্রফি ঘিরে হোটেলটিতে যেন উৎসবের আমেজ। ফুটবলভক্তরা এসে যেন সেই উৎসবে নতুন করে দোলা দিয়েছে। ২০১৩ সালের পর আবারও বাংলাদেশে ট্রফি এসেছে। কাছ থেকে দেখার আনন্দের কোনও সীমা নেই তাদের।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী উমায়েদ সরকার যেমন বলেছেন, ‘কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না। বিশ্বকাপের ট্রফি কাছ দেখার স্বপ্ন প্রতিটি সমর্থকের থাকে। আমি একজন ফুটবল ফ্যান হিসেবে স্বপ্ন ছিল বিশ্বকাপের ট্রফি কাছ থেকে দেখবো। কখনও ভাবিনি কাছ থেকে দেখতে পারবো। বাংলাদেশে ট্রফি এসেছে, কাছ থেকে ছবি তুলেছি, অনেক ভালো লাগছে।’

নভেম্বরে বিশ্বকাপ ফুটবলে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপর বাজি বসুন্ধরা থেকে আসা উমায়েদের, ‘আর্জেন্টিনা ভালো ছন্দে আছে। মেসিও আছে। তাদের সম্ভাবনা আছে ভালো কিছু করার। সবশেষ ইতালির বিপক্ষে ম্যাচ দেখেছি। আরও বেশি ভালো খেলা প্রত্যাশা করেছিলাম ইতালির কাছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারতো। আর্জেন্টিনা শক্তিশালী দল থাকায় হয়তো লড়াই কম হয়েছে।’

আসল বিশ্বকাপ ট্রফি দেখে ছবি তুলে রোমাঞ্চিত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ইরতেজা আহবারের বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াকে বেশ পছন্দ। ট্রফি দেখতে এসে তা একফাঁকে জানিয়ে গেলেন, ‘এবারই প্রথম ট্রফি দেখলাম। বাংলাদেশের খেলা কম দেখা হয়েছে। তবে জামাল ভূঁইয়া আমার কাছে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে অন্যতম পছন্দের। পরিবেশটা আরও ভালো হতে পারতো। বৃষ্টির কারণে কিছুটা তছনছ হয়ে গেছে। এছাড়া আয়োজন ভালো হয়েছে।’

উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী শরিফ হোসেনের বাংলাদেশে যেকোনও ট্রফি আসলে দেখা চাই-ই। ফুটবল ও ক্রিকেটের সমান ভক্ত তিনি, ‘ঢাকার যমুনা ফিউচার পার্কে ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফির সঙ্গে ছবি তুলেছিলাম। এবার বিশ্বকাপ ফুটবলের ট্রফির সঙ্গে ছবি তুললাম। বেশ ভালো লাগছে।’

২০১০ সালে স্পেনের খেলা দেখে প্রিয় দলের তালিকা তখন থেকেই ওপরে রাখতে শুরু করেন লক্ষীপুর থেকে আসা শরিফ। তিনি বলেছেন, ‘২০১০ সালে ইকের কাসিয়াসের খেলা দেখেছি। আমার কাছে ভালো লেগেছিল। তখন আমি দশম শ্রেণিতে পড়ি। জেরার্দ পিকে আমার ফেভারিট। স্পেন ভালো দল। তাদের খেলা ভালো লাগে। কাতার বিশ্বকাপেও তারা ভালো করবে।’

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মুসরেহা জাহান ব্রাজিল বলতে পাগল। নেইমার-কাসেমিরোদের হাতে ষষ্ঠ বিশ্বকাপ দেখতে পাচ্ছেন তিনি, ‘ব্রাজিল পাঁচবার ট্রফি নিয়েছে। এবার ষষ্ঠবার নেবে। আমাদের আত্মবিশ্বাস আছে। অনেকে ভাবে মেসির সঙ্গে নেইমারের তুলনা করা চলে না। আমরা কেন মেসির সঙ্গে নেইমারের তুলনা করবো? নেইমার ইজ নেইমার। ভিনিসিয়ুস অনেক ভালো খেলছে ব্রাজিলে। আর্জেন্টিনার মেসি-আগুয়েরো আছে (যদিও আগুয়েরো অবসর নিয়েছেন)। ব্রাজিলে কম আছে নাকি? নেইমার-সিলভা-ভিনিসিয়ুসরা আছে। কেন পারবে না এবার ট্রফি জিততে?’

মুসরেহা অনেকটা চুপি চুপি ট্রফি দেখতে এসেছেন। ফুটবল যে তার কাছে ভীষণ প্রিয়, ‘আমি অনেক এক্সসাইটেড ছিলাম ছবি তোলার জন্য। ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার বাসায় জানেও না এখানে এসেছি। আমরা তো বিশ্বকাপে যেতে পারছি না। কী করার আছে।’

বিকালে আর্মি স্টেডিয়ামে ট্রফি থাকবে উন্মুক্ত দর্শকদের সামনে। কনসার্টও হবে। এরপর রাতে পূর্ব তিমুরের উদ্দেশে ঢাকা ছাড়বে সোনালি ট্রফিটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের